শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘আসুন এমন বাংলাদেশ গড়ে তুলি, যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৭:২৩ পিএম

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই আমাদের নতুন করে আশার আলো দেখিয়েছে—একটি ন্যায়ভিত্তিক, সাম্যপূর্ণ, বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন। তিনি বলেন, হাজারো শহীদের আত্মত্যাগ আমাদের রাষ্ট্র সংস্কারের যে সুযোগ এনে দিয়েছে, তা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে।

তিনি অভিযোগ করেন, পতিত স্বৈরাচার ও তার স্বার্থলোভী গোষ্ঠী এখনো দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত। দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সেই ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানান তিনি। 

তিনি বলেন, “আসুন সবাই মিলে এমন বাংলাদেশ গড়ে তুলি, যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাঁই থাকবে না।”

আগামীকাল ৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে আজ সোমবার দেওয়া এই বাণীতে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন ৫ আগস্ট। এক বছর আগে এই দিনে পূর্ণতা পায় জুলাই গণঅভ্যুত্থান। দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পায় বাংলাদেশ। এই দিনে দেশের আপামর জনগণকে অভিনন্দন জানান তিনি।

বাণীতে তিনি গভীর শ্রদ্ধায় স্মরণ করেন সেই সাহসী তরুণ, শ্রমিক, দিনমজুর ও পেশাজীবীদের, যারা ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শাহাদাত বরণ করেছেন। একইসঙ্গে আহত, পঙ্গু ও দৃষ্টিশক্তি হারানো জুলাই যোদ্ধাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা, গণতন্ত্র পুনরুদ্ধার করে রাষ্ট্রক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। এই লক্ষ্য বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রযন্ত্রের সর্বস্তরে সংস্কার কার্যক্রম শুরু করেছে। দ্রুতগতিতে এগোচ্ছে জুলাই গণহত্যার বিচার, শহীদদের স্মৃতি রক্ষা ও আহতদের পুনর্বাসনের উদ্যোগ।

বাণীতে ড. ইউনূস বলেন, গণতান্ত্রিক অভিযাত্রাকে বেগবান করতে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে রাজনৈতিক ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে আলোচনা চলমান রয়েছে। তিনি উল্লেখ করেন, শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে রাষ্ট্রক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকার অঙ্গীকারবদ্ধ।

সূত্র: বাসস

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  আসুন   বাংলাদেশ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close