প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৫:১৪ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাদিম (১৪) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (৪ আগস্ট) সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের বাজবী তাঁতিপাড়া এলাকায় নিহতের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাদিম ওই এলাকার মজিদ মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল সাড়ে ৭টায় পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে থাকাকালে সে নিজ বসতঘরের জানালার গ্রিলে রশি দিয়ে গলায় ফাঁস নেয়। তার চাচা প্রথমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের সহযোগিতায় মরদেহ নিচে নামিয়ে প্রশাসনকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর ঘটনাটি হত্যা না আত্মহত্যা সেই বিষয়ে বিস্তারিত বলা যাবে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে