বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তিতাসের শীর্ষ সন্ত্রাসী নিহত মামুনের সহযোগী বুলেট গ্রেপ্তার
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৪:৩৩ পিএম

সম্প্রতি দুর্বৃত্তদের হাতে নিহত হওয়া কুমিল্লা তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের শীর্ষ সন্ত্রাসী মামুন সম্রাটের ঘনিষ্ঠ সহযোগী ডাকাত রকিবুল ইসলাম বুলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৩ আগস্ট) দিবাগত রাতে তিতাস থানার ওসি মো. শহিদ উল্ল্যাহর নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার কদমতলী এলাকায় বুলেটের নানির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রকিবুল ইসলাম বুলেট (৩০) উপজেলার তারিয়াকান্দির আ. লতিফের ছেলে, অপর আরেক সহযোগী হলো শোলাকান্দি পাকির আলীর ছেলে ছোট মামুন (২৫)।

বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্ল্যাহ বলেন, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে বুলেটের অবস্থান শনাক্ত করে তার নানির বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে তিতাসসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, চুরি ও অস্ত্রসহ মোট ১২টি মামলা রয়েছে। 

তিনি আরো বলেন, পরে তার দেওয়া তথ্যমতে মামুনের আরেক সহযোগী ছোট মামুনকে গ্রেপ্তার করা হয়। এসময় আটককৃত ছোট মামুনের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  তিতাস   শীর্ষ   সন্ত্রাস   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close