রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ব্রিজের দুই পাশের রাস্তা সংস্কার করল চালক দল      ● ধানক্ষেত থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার      ● বিওয়াইডির সঙ্গে শাহ্জালাল ইসলামী ব্যাংকের চুক্তি স্বাক্ষর      ● জনতা ব্যাংকের নতুন ডিএমডি আব্দুল মতিন      ● যুবদল নেতা কাউসার হত্যা মামলা গ্রহণ      ● প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গুরুতর অসুস্থ্য       ● কক্সবাজার রিসোর্টে আগুন: নিখোঁজ একই পরিবারের চারজন      ● চলন্ত ট্রেনের ধাক্কায় একব্যক্তি নিহত       ● মহাসড়কের পাশে সবুজায়ন বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ      ● কৃষি ও ব্যবসার উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দিচ্ছে কানাডা      ● গফরগাঁওয়ে ২১ মন্দির-পূজামণ্ডপে আর্থিক সহায়তার চেক বিতরণ      ● বাবাকে হারিয়েছিলেন ৮ বছর বয়সে      
ভালুকায় ৪০ লাখ টাকার গাছ কাটার অভিযোগ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৮:১১ পিএম


ময়মনসিংহের ভালুকা উপজেলায় প্রায় ৪০ লাখ টাকার গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। জমিতে অনধিকার প্রবেশ করে এ গাছ কাটা হয় বলে দাবি করেছে মালিকপক্ষ।

ঘটনার পর জমির মালিকপক্ষ ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আরবাব গ্রুপের মালিক আরবাব হোসেন, এম এম আজমত হোসেন ও এম এম আদনান হোসেন কালতামারী মৌজায় ৩৪টি দলিলের মাধ্যমে ২১ একর ২৯ শতাংশ জমি কিনে দীর্ঘদিন ধরে দখলে রয়েছেন।

গত ২৭ জুলাই রাতে প্রজেক্ট ম্যানেজার মো. আবু সাঈদ ফকির সুহিন জমি তদারকি করতে গেলে দেখতে পান, ১০-১২ জন ব্যক্তি ধারালো অস্ত্র ও ইলেকট্রিক করাত নিয়ে গাছ কাটছেন। তিনি বাধা দিলে তাকে শ্বাসরোধ ও মারধরের পর একটি ঘরে অবরুদ্ধ করে রাখা হয়। পরে প্রায় ৪০০টি গাছ কেটে লড়িতে করে নিয়ে যায় অভিযুক্তরা।

আরবাব গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, বিবাদীরা নিজেরাই জমি বিক্রি করলেও এখন হয়রানি করছে। এর আগেও এমন ঘটনা ঘটেছে এবং বর্তমানে একটি মামলা চলমান রয়েছে।

অন্যদিকে অভিযুক্তদের দাবি, তারা আরবাব গ্রুপকে ৬ একর জমি বিক্রি করলেও নিজেদের জমি থেকেই গাছ কেটেছেন। বরং আরবাব গ্রুপই তাদের জমি দখলের চেষ্টা করছে ও মিথ্যা মামলা দিচ্ছে।

ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, “ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ভালুকা   ময়মনসিংহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close