প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৬:১৫ পিএম

সুপ্রিম কোর্ট চত্বরে বৈধ আগ্নেয়াস্ত্রসহ প্রবেশের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের টেকনিক্যাল ফোর্স।
রবিবার (৩ আগস্ট) সকালে ও দুপুরে পৃথক সময় তাদের আটক করা হয়। দুজনের কাছেই অস্ত্রের বৈধ লাইসেন্স ছিল।
আটক ব্যক্তিদের একজন হলেন ৫৭ বছর বয়সী ব্যবসায়ী মোল্লা মোসলেহ এলাহী। তাকে সকাল ১০টার দিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ডিএমপির সুপ্রিম কোর্ট ইউনিট থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
অন্যজন হলেন মো. জিয়াউদ্দিন শিকদার (৫৮)। তাকে দুপুর দেড়টার দিকে আটক করা হয় এবং এখনো তিনি পুলিশের হেফাজতেই রয়েছেন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই ব্যক্তি স্বীকার করেছেন যে সুপ্রিম কোর্ট এলাকায় অস্ত্র, বৈধ হলেও, বহনে নিষেধাজ্ঞা রয়েছে—এ বিষয়ে তারা অবগত ছিলেন না।
স্বদেশ প্রতিদিন/ আরএফ