বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাংলাদেশি সিনেমার ৫ গান, যেগুলোর ভিউ দেশের জনসংখ্যাকেও ছাড়িয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৫:৪৬ পিএম

বাংলাদেশি সিনেমার ৫ গান, যেগুলোর ভিউ দেশের জনসংখ্যাকেও ছাড়িয়েছে

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। তবে বিস্ময়কর ব্যাপার হলো, ইউটিউবে এমন কয়েকটি বাংলাদেশি সিনেমার গান রয়েছে, যেগুলোর ভিউ সংখ্যা এ জনসংখ্যাকেও পেছনে ফেলেছে। 

২০২৫ সালের ২ আগস্ট বেলা ২টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এমন পাঁচটি গানের তালিকা নিচে তুলে ধরা হলো।

১. ‘দুষ্টু কোকিল’ — ৫০৬ মিলিয়ন ভিউ

‘তুফান’ সিনেমার এই গানটি নতুন রেকর্ড গড়ে এক বছরে দুটি ইউটিউব চ্যানেল মিলিয়ে ৫০৬ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। চরকির চ্যানেলে ৩৫৪ মিলিয়ন এবং এসভিএফ চ্যানেলে ১৫২ মিলিয়ন ভিউ পাওয়া গানটিতে কণ্ঠ দিয়েছেন কনা ও আকাশ সেন। গানটির কথা ও সুর করেছেন আকাশ সেন নিজেই। পানশালায় পারফর্ম করছেন মিমি চক্রবর্তী—এই দৃশ্য দিয়েই শুরু হয় গানটি, যেখানে শাকিব খানের চরিত্রটি প্রেমে পড়ে যায় নায়িকার।

২. ‘লাগে উড়াধুরা’ — ৪০৪ মিলিয়ন ভিউ

‘তুফান’ ছবির প্রথম মুক্তিপ্রাপ্ত গান হিসেবে আলোচনায় আসে ‘লাগে উড়াধুরা’। দেশ-বিদেশের অসংখ্য কনটেন্ট ক্রিয়েটর গানটি নিয়ে প্রতিক্রিয়া জানায়। গানটির কোরাস অংশ নেওয়া হয়েছে রাজ্জাক দেওয়ানের জনপ্রিয় গান ‘ঘুম ভাঙ্গাইয়া গেল রে মরার কোকিলে’ থেকে। গানের কথা লিখেছেন শরীফুদ্দিন ও রাসেল মাহমুদ, সুর ও সংগীত করেছেন প্রীতম হাসান। কণ্ঠ দিয়েছেন প্রীতম ও দেবশ্রী অন্তরা। চরকি ও এসভিএফ চ্যানেলে যথাক্রমে ৩০৫ ও ৯৮ মিলিয়ন ভিউ মিলিয়ে মোট ভিউ ৪০৪ মিলিয়নের বেশি।


৩. ‘খাইরুন লো’ — ২৩০ মিলিয়ন ভিউ

২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ব্যবসাসফল সিনেমা ‘খাইরুন সুন্দরী’র এই গানটি প্রায় দুই দশক পর ইউটিউবে আবার জনপ্রিয়তা পায়। ২০২০ সালের মার্চে সিডি প্লাস এন্টারটেইনমেন্ট গানটি ইউটিউবে আপলোড করে। মৌসুমীর দৃশ্যসহ গানটির কথা লিখেছেন ওয়াদুদ রঙিলা, সুর ও সংগীত করেছেন ইমন সাহা এবং কণ্ঠ দিয়েছেন মমতাজ ও পলাশ। বর্তমানে গানটির ভিউ সংখ্যা ২৩০ মিলিয়ন ছাড়িয়ে গেছে।


৪. ‘বধূবেশে কন্যা যখন এলো রে’ — ২১৪ মিলিয়ন ভিউ

২০০১ সালের সিনেমা ‘হৃদয়ের বন্ধন’-এর এই গানটি ইউটিউবে প্রকাশিত হয় মাত্র সাত বছর আগে। মমতাজ ও রথীন্দ্রনাথ রায়ের গাওয়া গানটি অনুপম মুভি সং ইউটিউব চ্যানেলে প্রকাশের পর থেকেই ভিউ বাড়তে থাকে। গানের কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। পর্দায় গানটিতে ছিলেন রিয়াজ, শাবনূর, অমিন ও কেয়া।


৫. ‘ও প্রিয়তমা’ — ২০২ মিলিয়ন ভিউ

হিমেল আশরাফ পরিচালিত ব্যবসাসফল সিনেমা ‘প্রিয়তমা’র এই গানটি মুক্তির তিন মাসেই ১০০ মিলিয়ন ভিউ ছাড়িয়ে গ্লোবাল ইউটিউব টপ ১০০ তালিকায় ৩৫ নম্বরে উঠে আসে এবং টানা দেড় মাস সেখানে অবস্থান করে। গানটি লিখেছেন আসিফ ইকবাল, সুর-সংগীত করেছেন আকাশ সেন, এবং কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল। টাইগার মিডিয়া ও আরও কয়েকটি ইউটিউব চ্যানেলে মোট ভিউ ২০২ মিলিয়ন ছাড়িয়ে গেছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:   সিনেমা   গান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close