সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
স্বামীর পরকীয়া হাতেনাতে ধরার অভিযোগ অভিনেত্রীর
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ১:২৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সম্প্রতি স্বামীর পরকীয়া হাতেনাতে ধরার অভিযোগ এনেছেন রিয়া গাঙ্গুলী। কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রীর দাম্পত্য কলহ এখন ‘টক অব দ্য টাউন’। যে ঘটনা সাড়া ফেলে দেয় শোবিজ অঙ্গনে। 

রিয়ার অভিযোগ, পরকীয়া ধরে ফেলায় তাকে প্রাণে মারার হুমকি দিচ্ছেন তার স্বামী অরিন্দম চক্রবর্তী।

এরপর রিয়ার বিরুদ্ধেই গুরুতর অভিযোগ আনেন স্বামী অরিন্দম। সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যদি রিয়া প্রমাণ করতে পারেন তিনি অন্য নারীর সঙ্গে সহবাস করছেন, তাহলে তিনি সরকারি চাকরি ছেড়ে দেবেন! শুধু তাই নয়, রিয়ার বিরুদ্ধে অরিন্দমের অভিযোগ, তার স্ত্রী নাকি ইচ্ছাকৃতভাবে তার মাকে অসুস্থ করেছেন! এ ছাড়া রিয়ার বিদেশি এক পুরুষের সঙ্গে ঘনিষ্ঠতার কথাও সামনে আনেন অরিন্দম।

অরিন্দমের এমন পাল্টা অভিযোগের পর এবার লাইভে এলেন রিয়া। অনুরাগীদের সঙ্গে কথা বলেন কান্নাভেজা চোখে।

অভিনেত্রীকে বলতে শোনা যায়, “এটাই হয়তো আমার শেষবারের মতো লাইভে আসা। আমিও চেয়েছিলাম দুটো পরিবার একসঙ্গে আলোচনায় বসে শান্তভাবে, ঠাণ্ডা মাথায় এটা মিটে যাক। আজ থেকে ১২ বছর আগে পথচলা শুরু করেছিলাম। তখন আমাদের মধ্যে যে সম্মান, ভালোবাসা ছিল, সেটা এখন নেই।”

এ ছাড়া রিয়া তার স্বামীর বর্তমান প্রেমিকার বিরুদ্ধেও নানা তথ্য-প্রমাণ তুলে ধরেন ওই লাইভের মাধ্যমেই। তা ছাড়াও বারবার লাইভে কাঁদতে দেখা যায় নায়িকাকে। আবেগপ্রবণ হয়ে পড়েন নায়িকা এইসব বলতে বলতে।

রিয়া বলেন, “সে লাইভে এসে বলেছে, পরকীয়া যে কেউ করতে পারে। কিন্তু সেটা যেন অন্যের মানসিক স্বাস্থ্যের ক্ষতির কারণ না হয়, এর প্রভাব তো আমার শিশুদের ওপর পড়ছে।”

রিয়া ও অরিন্দম দুজনেই দাবি করেছেন, তাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে, যা আদালতে পেশ করা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই রিয়া-অরিন্দমের দাম্পত্য কলহ মিডিয়ার শিরোনামে উঠে এসেছে বারবার। জানা গেছে, এই মুহূর্তে দুজনেই আইনি পথে এগোচ্ছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  অভিনেত্রী   পরকীয়া   স্বামী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close