সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
কুমিল্লা- ৯ আসনকে পুনর্বহাল ও লাকসামকে জেলার দাবিতে বিক্ষোভ
চন্দন সাহা, লাকসাম (কুমিল্লা):
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ১১:১৫ AM

লাকসাম জেলা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবায়ক অ্যাডভোকেট বদিউল আলম সুজনের নেতৃত্বে কুমিল্লা- ৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। 

গতকাল শনিবার বিকেলে লাকসাম দৌলতগঞ্জ স্টেশন মসজিদ চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি লাকসাম বাজার প্রদক্ষিণ করে লাকসাম বাইপাস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। 

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে দেয়া বক্তব্যে অ্যাডভোকেট বদিউল আলম সুজন বলেন, লাকসাম মনোহরগঞ্জ আসন নিয়ে কারো কোন অভিযোগ ছিল না, বিনা উস্কানিতে অন্তর্বর্তীকালিন সরকারকে বিপদে ফেলার জন্য এই হটকারি সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজকের জনরোষ দেখে এই প্রস্তাবনা থেকে সরে আসতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান তিনি। একই সাথে লাকসামের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি লাকসামকে জেলা ঘোষণা করার জোর দাবিও জানান তিনি। বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকের কর্মসূচির পর নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ না নিলে জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তিনি।

এসময় ছাত্রনেতা আবু বকর জাহিদের সঞ্চালনায় কর্মসূচিতে আরও বক্তব্য প্রদান করেন, সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন, সাবেক ছাত্র নেতা ফখরুল ইসলাম, পেয়ার আহমেদ, লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   আসন   পুনর্বহাল   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close