শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাসপাতালের পথে খালেদা জিয়া      ● মীরসরাইয়ে আগুন পুড়ে অঙ্গার ২৫শ মুরগির বাচ্চা      ● আর্থিক সংকটে থাকা ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেয়ার পরিকল্পনা বিএনপির: তারেক রহমান      ● শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি      ● শাকসু নির্বাচন পিছিয়ে আগামী ২০ জানুয়ারি      ● মিস ইউনিভার্সে ফাতিমাকে ‘ভুয়া বিজয়ী’ বলে আখ্যায়িত      ● মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল থাইল্যান্ডও      ● মামলায় জব্দ কোটি টাকার গাড়ি এখন ভাঙারি      ● শিক্ষকদের বেতন-কাঠামো ও একজন শিক্ষকের গল্প      ● সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে ড. এম এ কাইয়ুমের পক্ষে উঠান বৈঠক      ● আখাউড়ায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার      ● ডিসেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু, থাকছে রাত যাপনের সুযোগ      
শহীদ মিনার ও শাহবাগে প্রোগ্রাম ঘিরে নাশকতার আশঙ্কা: নুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ১:১১ AM

রবিবার (৩ আগস্ট) রাজধানীর শহীদ মিনার ও শাহবাগ এলাকায় অনুষ্ঠেয় রাজনৈতিক কর্মসূচিগুলো ঘিরে নাশকতার আশঙ্কা প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (২ আগস্ট) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই শঙ্কা প্রকাশ করেন এবং আয়োজকদের নিরাপত্তা বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

নুরুল হক নুর লিখেছেন, "আগামীকাল শহীদ মিনার ও শাহবাগকেন্দ্রিক প্রোগ্রাম ঘিরে নাশকতা ঘটতে পারে। প্রোগ্রামের নিরাপত্তা নিয়ে আয়োজকদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।"

প্রসঙ্গত, রবিবার রাজধানীর শাহবাগ মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) ছাত্র সমাবেশ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই দুটি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও সতর্ক নজরদারি জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  শহীদ মিনার   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close