বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইসলামপন্থিদের কোণঠাসা করার পাঁয়তারা চলছে : পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৪:২৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেছেন, দক্ষিণপন্থা নামক ট্যাগ দিয়ে দেশে পুনরায় ইসলামপন্থিদের কোণঠাসা করার পাঁয়তারা চলছে। তিনি বলেছেন, “শেখ হাসিনা দেশের আলেম সমাজের ওপর নির্যাতনকে জায়েজ বানিয়ে ফেলেছিল। আমি বলতে চাই যদি দক্ষিণপন্থিরা দেশে ফ্যাসিবাদের পতন ঘটায় তবে আপনার সমস্যা কী।”

আজ শুক্রবার (১ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত একটি ‘জাতীয় সেমিনারে’ এসব কথা বলেন তিনি।

জুলাই চব্বিশের গণ-অভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা এবং ‘দ্বিতীয় স্বাধীনতার শহীদ ও আহত যারা’ বইয়ের ইংরেজি ও আরবি ভার্সনের মোড়ক উন্মোচন উপলক্ষে এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

নাসীরুদ্দীন বলেন, “দক্ষিণপন্থার জুজুর ভয় দেখিয়ে দেশের জনগণকে এখন আর বোকা বানানো যাবে না।”

নাসিরউদ্দিন পাটওয়ারী আরো বলেন, “ অভ্যুত্থানের পর একটি দলের দুজন মহারথি বন্দর-ট্রাকস্ট্যান্ডে গড ফাদার হিসেবে ঘুরে বেড়াচ্ছে।” দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটিতে (ডিএরইউ) এনসিপির শ্রমিক উইংয়ের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

এ সময় এনসিপির শ্রমিক উইংয়ে নতুন করে ৯২ জন যোগ দিয়েছে বলেও জানান দলটির এই মুখ্য সমন্বয়ক।

নাসীরুদ্দীন বলেন, “শ্রমিকদের কাজের পরিবেশ ও মজুরি ঠিক না করে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয়। পাশাপাশি সংসদে অবশ্যই শ্রমিকদের প্রতিনিধিত্ব থাকতে হবে।’’

তিনি আরো বলেন, “গণঅভ্যুত্থানের পর এই সরকারও শ্রমিকের বুকে গুলি চালিয়েছে। গত কয়েক দশকে মালিক-শ্রমিকের মধ্যে দালাল এসেছে। অভ্যুত্থানের পর একটি দলের দুজন মহারথি বন্দর-ট্রাকস্ট্যান্ডে গড ফাদার হিসেবে ঘুরে বেড়াচ্ছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস






আরও সংবাদ   বিষয়:  ইসলামপন্থি   কোণঠাসা   পাঁয়তারা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close