প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৯:৩৭ AM

মুন্সীগঞ্জ শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসের পেছনে ট্রাকের ধাক্কায় একজন নিহত ও আহত হয়েছেন অন্তত ১২ জন।
শুক্রবার (১ আগস্ট) ভোরে উপজেলা কামারখোলা ব্রিজের ওপর মাওয়ামুখী লাইনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত ব্যক্তির নাম কুদ্দুস চাঁন মিয়া (৭০)। তার বাড়ি ময়মনসিংহ জেলা নান্দাইল এলাকায়। আহতদের পরিচয় এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ময়মনসিংহ গৌরিপুর থেকে আলিফ পরিবহনে করে ফরিদপুর জাকের পার্টির দরবার শরিফের উদ্দেশে যাচ্ছিল বাসটি। পথে কামারখোলার কাছে এলে তাদের গাড়ির পেছনে চাকা ফেটে গেলে তা মেরামতের জন্য দাঁড়িয়ে ছিল। তখনই পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, ভোর ৫ টায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। আহত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং একজনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্বদেশ প্রতিদিন/এমএম