বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
নিজেকেই ট্রল করলেন উর্বশী
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৪:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী ও মডেল উর্বশী রাউতেলা। ২০১৫ সালে মিস ডিভা-মিস ইউনিভার্স ইন্ডিয়া জয়ের পর এবং ২০১৫ সালে মিস ইউনিভার্সে ভারতের প্রতিনিধিত্ব করেন। তবে বিনোদন জগতে পা দেওয়ার পর নানা বিতর্কিত কর্মকাণ্ড, নিজের বক্তব্য ও লুকের জন্য মাঝে মধ্যেই নেটিজেনদের কাছে ট্রলের শিকার হন তিনি।

তবে এবার ভিন্নভাবে ট্রল হয়েছেন অভিনেত্রী। নিজেই নিজেকে ট্রল করেছেন। এবার নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন উর্বশী রাউতেলা। এ ভিডিওতে অভিনেত্রীকে একটি বিজ্ঞাপনের জন্য নিজেকে ট্রল করতে দেখা যায়।

ভিডিওতে উর্বশীকে কেএফসির প্রচার করতে দেখা যায়। কেউ কেউ অভিনেত্রীর নিজের ট্রলিংয়ের স্টাইলের প্রশংসা করেছেন। একই সঙ্গে কেউ কেউ তাকে ট্রলও করছেন। 

ভিডিওতে উর্বশী বলেছেন, “পিথাগোরাসের পর গণিতে অবদান রাখা প্রথম ব্যক্তি।” এর পরে উর্বশী নিজের প্রশংসা করেন এবং বলেন, “ওয়ারেন বাফেটের দল তাকে বলেছে যে, তিনি পরবর্তী অর্থমন্ত্রী হতে পারেন। এ বিজ্ঞাপনটি কেএফসির একটি বিজ্ঞাপন।”


ভিডিওর শেষে দেখা যায়, কেএফসি চিকেন খাচ্ছেন উর্বশী রাউতেলা।

এই ভিডিওতে অভিনেত্রী যেভাবে নিজেকে ট্রল করেছেন, তার জন্য লোকেরা প্রশংসা করছেন। এক নেটিজেন লিখেছেন- নিজেকে নিয়ে হাসাহাসি করা সহজ নয়, কিন্তু উর্বশী যেভাবে করছে তা প্রশংসার যোগ্য।

আরেক নেটিজেন লিখেছেন- “উর্বশী কেএফসির পুরো ফিড তুলে নিয়েছে।”

এছাড়া, আরেক নেটিজেন লিখেছেন- “আমার অনেক ভালো লেগেছে। উর্বশী একজন মার্কেটিং জিনিয়াস। কিছু লোক আছেন, যারা এভাবে প্রচারের জন্য উর্বশীকে ট্রল করছেন।”

একজন তো লিখেছেন- “আপনি শ্রাবণ মাসে মুরগির প্রচার করছেন। আপনার মন্দিরের ভক্তরা কী ভাববেন? একটু তো লজ্জাশরম করুন ম্যাডাম।” 


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ট্রল   উর্বশী   অভিনেত্রী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close