বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
খুলনায় করোনায় আরো একজনের মৃত্যু
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৪:৩০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে খুলনায়।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা আড়াইটার দিকে মো. রকমান (২৫) নামের এ ব্যক্তি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে গত দুই দিনে দুজন এবং এ বছর (২০২৫) জানুয়ারি থেকে এ পর্যন্ত খুলনা মেডিক্যালে মোট চারজনের মৃত্যু হলো করোনায়।

খুমেক হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) এবং করোনার ফোকাল পার্সন ডা. খান আহমেদ ইশতিয়াক বলেন, “রকমান হোসেন করোনায় আক্রান্ত হয়ে গতকাল বুধবার সকালে খুমেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন।”

জানা যায়, আজ বেলা আড়াইটার দিকে তার মৃত্যু হয়। রকমান খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন রায়ের মহল এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেনের ছেলে।

হাসপাতালের রেকর্ড অনুযায়ী এর আগে গতকাল বুধবার রাত ৯টার দিকে রতিকান্ত ডাকুয়া নামের ৮৫ বছর বয়সের এক রোগীর করোনায় মৃত্যু হয়। তিনি নগরীর খালিশপুর গাবতলা এলাকার বাসিন্দা।
 
এর আগে গত ২৪ জুলাই রাত ৮টায় বাগেরহাটের কচুয়া এলাকার আল আমিন (৩৮) এবং ২০ জুলাই দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে খুমেক হাসপাতালের আইসিইউতে থাকাবস্থায় দীপ রায় (২৫) নামের প্রথম রোগীর মৃত্যু হয়। তার বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরী এলাকায়।

এ নিয়ে মাত্র ১০ দিনের ব্যবধানে করোনা আক্রান্ত হয়ে খুলনায় চারজনের মৃত্যু হলো।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  খুলনা   করোনা   মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close