বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জুলাইয়ে ধর্ষণের শিকার ৫৬ জন নারী ও শিশু
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৪:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি বছরের জুলাই মাসে ৩৫২টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে, মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। সংস্থাটি তাদের প্রেরিত ‘মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদন জুলাই, ২০২৫’–এ বলেছে, “এ মাসে ধর্ষণের ঘটনা ৫৬টি, ধর্ষণ ও হত্যার ৭টি ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৫ জন প্রতিবন্ধী কিশোরী।’

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) গণমাধ্যমে এ প্রতিবেদন পাঠায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন। বিভিন্ন পত্রিকার তথ্য বিশ্লেষণ করে প্রতি মাসে এমএসএফ এই প্রতিবেদন তৈরি করে।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়, “জুন মাসের একই ধারাবাহিকতায় নারী ও শিশু ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। নারীরা শিক্ষাঙ্গনে, বাসে, ট্রেনে, অটোবাইকে এমনকি নিজ ঘরেও ধর্ষণের শিকার হচ্ছেন। যা কখনই কাম্য হতে পারে না। দেশে আইন থাকা স্বত্বেও নারী ও শিশুদের প্রতি সহিংসতা একই ধারাবাহিকতায় ঘটে চলেছে। ফলে নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার জায়গাটি প্রকট আকার ধারণ করেছে।”

প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে ধর্ষণের শিকার ৫৬ জনের মধ্যে ১৭ জন শিশু, ২৪ জন কিশোরী রয়েছে। অন্যদিকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৮ জন কিশোরী এবং ১০ জন নারী। এ ছাড়া ধর্ষণ ও হত্যার শিকার হয়েছেন ২ জন শিশু, ৩ জন কিশোরী ও ২ জন নারী। ধর্ষণের চেষ্টা ২২টি, যৌন হয়রানি ২৬টি, শারীরিক নির্যাতনের ৫৩টি ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে আরো বলো হয়, জুলাই মাসে ৩ জন শিশু, ১৭ জন কিশোরী ও ৩১ জন নারীসহ মোট ৫১ জন আত্মহত্যা করেছেন। এ মাসে অপহরণের শিকার হয়েছেন ১ জন শিশু, ৫ জন কিশোরী। অন্যদিকে ২ জন শিশু, ৩ জন কিশোরী ও ২ জন নারী নিখোঁজ রয়েছেন। জুলাই মাসে ১ জন শিশু, ৩ জন কিশোরী ও ৭ জন নারীর অস্বাভাবিক মৃত্যুসহ মোট ৯৪ জন শিশু, কিশোরী ও নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যার মধ্যে ২৮ জন শিশু ও কিশোরী রয়েছেন।

এছাড়া এ মাসে ২টি শিশু ধর্ষণের চেষ্টার ঘটনা ও একটি ধর্ষণ চেষ্টার ঘটনা সমাজপতিরা আপোষ করেছেন, যা প্রচলিত আইনকে অবজ্ঞা করে বেআইনিভাবে সালিশের মাধ্যমে মীমাংসার সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে সংস্থাটি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  জুলাই   ধর্ষণ   শিকার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close