বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মাজারে ঢিল ছোঁড়ায় ভারসাম্যহীন তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৮:৫৮ পিএম

নোয়াখালীর চাটখিল মাজারে ঢিল ছোঁড়ায় মানসিক ভারসাম্যহীন তরুণ সাইফুল ইসলাম শিপনকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 
 
মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা খিলপাড়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ছোট জীবনগর গ্রামে এ ঘটনা ঘটে।  

মারধরের শিকার মানসিক ভারসাম্যহীন শিপন (২৩) একই গ্রামের রমজান আলী বেপারী বাড়ির জহিরুল ইসলামের ছেলে।  
 
বুধবার (৩০ জুলাই) দুপুরের দিকে ভুক্তভোগীর ভাই মো.রিপন হোসেন বাদী হয়ে চাটখিল থানায় চারজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, শিপন মানসিক রোগী হিসেবে এলাকার সবার কাছে পরিচিত। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ভুল করে উপজেলার ছোট জীবনগর গ্রামের শাহ জীবন নগর দরবার শরীফে একটি পাথর নিক্ষেপ করে। এর জের ধরে স্থানীয় বাসিন্দা মো.শাওন (২৭), পারভেজ (২০), নুর হোসেন (৩৫)সহ ২০-২৫জন যুবক তাকে ধরে এনে বিদ্যুতের পিলারের সাথে বেঁধে বেধড়ক মারধরে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে একই দিন শেষ রাতের দিকে তার স্বজনেরা অনেক কাকুতি মিনতি করে তাকে ছাড়িয়ে নেয়। 
 
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নুর হোসেন বলেন, আমি পেশায় একজন ট্রাক ড্রাইভার। এ ঘটনার সাথে কোনো ভাবেই আমার সম্পৃক্ততা নেই। অন্যরা ওই তরুণকে মারধরে জড়িত কিনা সেটাও আমি জানি না। শত্রুতা করে আমার নাম এ ঘটনায় জড়ানো হয়েছে।    

এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, গতকাল রাতে শুনেছি মাজারে ঢিল ছুঁড়ে জানালার কাচ ভাঙচুর করা হয়েছে। এমন খবর পেয়ে গতকাল রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার সাথে জড়িত তরুণের মানসিক সমস্যা থাকতে পারে। তবে আমি এখনো লিখিত অভিযোগ হাতে পাইনি।  

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   মানসিক রোগী   নোয়াখালী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close