বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
এমপি কোটার ৩০ গাড়ি নিয়ে বিপাকে চট্টগ্রাম কাস্টমস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১১:১৬ AM

চট্টগ্রাম কাস্টমস হাউজ বিপাকে পড়েছে এমপি কোটায় আমদানি করা ৩০টি বিলাসবহুল গাড়ি বিক্রি করতে গিয়ে। বাজারমূল্যে যেসব গাড়ির মূল্য প্রায় ১২ কোটি টাকা, সেই গাড়িগুলোর প্রথম নিলামে দর উঠেছে মাত্র ১ থেকে ৫ লাখ টাকা। এ অবস্থায় অন্তত দেড়শ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা রেখে গাড়ি বিক্রির সুনির্দিষ্ট নির্দেশনা চেয়ে চিঠি দেয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর)।

গত বছরের জুন-জুলাইয়ে দ্বাদশ সংসদের ৩১ জন এমপি জাপান থেকে বিনাশুল্কে এসব বিলাসবহুল গাড়ি আমদানি করেন। কিন্তু ৫ আগস্ট সরকার পতনের পর তারা দেশ ছেড়ে পালিয়ে যান। পরে সেপ্টেম্বরে গাড়িগুলো দেশে এলেও ছাড় করতে না পারায় তা চট্টগ্রাম বন্দরে আটকে থাকে।

রাজস্ব ঘাটতির আশঙ্কায় এসব গাড়ি দ্বিতীয়বার নিলামে না তুলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে নির্দেশনা চেয়েছে চট্টগ্রাম কাস্টমস। এর আগে প্রথম নিলামে ২১টি গাড়ির জন্য বিড পাওয়া গেলেও ৯টি গাড়ির ক্ষেত্রে আগ্রহ দেখায়নি কেউ। শুধু একটি গাড়ির সর্বোচ্চ দর উঠেছে ৩ কোটি ১০ লাখ টাকা, বাকিগুলোর দর ছিল ১ থেকে ৩০ লাখ টাকার মধ্যে।

এমপি কোটায় আনা এসব গাড়ির বাজারমূল্য অন্তত ১২ কোটি টাকা। নিলামে ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল ৯ কোটি ৬৭ লাখ টাকা। তবে প্রথম নিলামে এসব গাড়ির দর হাঁকা হয়েছে মাত্র ১ থেকে ৫ লাখ টাকা। আর তাই প্রকৃত রাজস্ব আদায়ের জন্য চট্টগ্রাম কাস্টমস হাউজ এসব গাড়ি বিক্রির ক্ষেত্রে এখন কৌশল পাল্টাচ্ছে।

এরমধ্যে ২১টি গাড়িতে নিলাম বিড হলেও ৯টি গাড়ি কিনতে আগ্রহী কেউ ছিল না। শুধু একটি গাড়ি সর্বোচ্চ দরদাতা হিসেবে ৩ কোটি ১০ লাখ টাকা প্রস্তাব করলেও বাকি সবগুলো গাড়ির দর ছিল ১ থেকে ৩০ লাখ টাকার মধ্যে। আর তাই প্রথম নিলামের পর দ্বিতীয় নিলাম স্থগিত করা হয়।

চট্টগ্রাম কাস্টমস হাউজের সহকারী কমিশনার (নিলাম) সাকিব হাসান বলেন, ‘যদি ৯ কোটি ৬৭ লাখ টাকার গাড়ি ১ থেকে ৩০ লাখ টাকায় বিক্রি হয়, তাহলে সরকারের কোনো রাজস্বই আদায় হবে না। এজন্য এসব গাড়ি দ্বিতীয়বার নিলামে না তুলে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে মতামত চাওয়া হয়েছে। মতামত পেলেই দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা হবে।’

আইন অনুযায়ী, দ্বিতীয় নিলামে প্রথম নিলামের চেয়ে দর বেশি উঠলে বিডারের বিপরীতে গাড়ি হস্তান্তর করতে বাধ্য চট্টগ্রাম কাস্টমস হাউজ। এক্ষেত্রে সরকার অন্তত দেড়শ কোটি টাকার বেশি রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় রাজস্ব আদায়ে প্রকৃত মূল্য ঠিক রেখে গাড়ি বিক্রির উপায় খুঁজতে জাতীয় রাজস্ব বোর্ডের দ্বারস্থ হয়েছে চট্টগ্রাম কাস্টমস।

চট্টগ্রাম কাস্টমস হাউজের উপ-কমিশনার সাইদুল ইসলাম বলেন, ‘এনবিআর থেকে বলা হয়েছে-দ্বিতীয় নিলাম হলেও যেন গাড়িগুলো ন্যূনতম একটি নির্ধারিত মূল্যে বিক্রি হয়। এনবিআরের এ নির্দেশনার আলোকে এরই মধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।’

এদিকে, বন্দরসহ বিভিন্ন সরকারি সংস্থাও এমপি কোটায় আমদানি করা গাড়ি কিনতে আগ্রহী হয়ে উঠেছে। এরমধ্যে একক হিসেবে বন্দরের ৫টি গাড়ি কেনার আবেদন বর্তমানে নৌ পরিবহন মন্ত্রণালয় হয়ে জাতীয় রাজস্ব বোর্ডের বিবেচনায় রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, ‘অকশন মূল্যেই আমরা গাড়িগুলো বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবহারের জন্য কিনতে চাই। এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ের মাধ্যমে এরই মধ্যে এনবিআরে পাঠানো হয়েছে। এখন বিষয়টি এনবিআরের বিবেচনাধীন।’

দ্বাদশ সংসদের সদস্যরা গত বছরের জুন-জুলাই মাসে বিনাশুল্কে জাপান থেকে এসব গাড়ি আমদানি করেছিল। কিন্তু ৫ আগস্ট সরকার পতন হয়ে গেলেও সেপ্টেম্বর-অক্টোবর মাসে গাড়িগুলো দেশে এসে পৌঁছায়। আইনি জটিলতায় এসব গাড়ি ছাড় না হওয়ায় নিলামে বিক্রির জন্য কাস্টমসের কাছে বাই পেপার হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  এমপি কোটায় আমদানি করা গাড়ি   চট্টগ্রাম কাস্টমস   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close