বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সিঙ্গাপুরে সাঁতারু সামিউলের রেকর্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ২:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় রেকর্ড নতুন করে লিখলেন সামিউল ইসলাম রাফি। সিঙ্গাপুরে গতকাল বিশ্ব অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ৫৮.৩৬ সেকেন্ড সময় নিয়েছেন বাংলাদেশি এ সাঁতারু।

জাতীয় রেকর্ড নতুন করে লেখার আসরের প্রাথমিক পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে অন্যতম দেশসেরা সাঁতারুকে। এ ধরনের আসরে প্রাপ্তির সুযোগ নেই বাংলাদেশের। সাঁতারুদের লক্ষ্য থাকে নিজের সেরাটা দেওয়ার। সে দৃষ্টিকোণ থেকে লক্ষ্য পূরণ করেছেন নৌবাহিনীর এ সাঁতারু।

গত জাতীয় চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ার পথে ৫৮.৪৫ সেকেন্ড সময় নিয়েছিলেন সামিউল ইসলাম রাফি। বিশ্ব সাঁতার সংস্থার (ফিনার) বৃত্তিতে নিয়ে থাইল্যান্ডে অনুশীলনে ছিলেন এ সাঁতারু। ভিসা সংক্রান্ত জটিলতায় চলতি মাসে দেশে ফিরতে হয়েছে। অনুশীলনে বিরতির কারণে অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন তিনি।

১০০ মিটার ব্যাকস্ট্রোকে চ্যালেঞ্জ জয়ের পর তার কোচ ও সাবেক সাঁতারু নিয়াজ আলী বলেন, “নিজের সেরাটা নিংড়ে দিতে কঠোর পরিশ্রম করেছে সামিউল ইসলাম। আলহামদুলিল্লাহ, ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সেরাটা দিতে পেরেছে সে। আশা করছি, ৫০ মিটার ইভেন্টেও সে ভালো করবে।”

উল্লেখ্য, বৃহস্পতিবার ১০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে লড়বেন বাংলাদেশের আরেক সাঁতারু এ্যানি আক্তার। ২ আগস্ট আসরে নিজের শেষ ইভেন্টে খেলবেন বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারু এ্যানি আক্তার। সামিউল ইসলামের মতো এ্যানি আক্তারের লক্ষ্য নিজের সেরাটা দেওয়া। সর্বশেষ জাতীয় চ্যাম্পিনশিপ দিয়ে সিনিয়র পর্যায়ে পা রাখা এ্যানির অর্জন ছিল ২ স্বর্ণ ও ৫ রুপা। 

এছাড়াও, ২ আগস্ট ৫০ মিটার ব্যাকস্ট্রোকে পুলে নামবেন সামিউল ইসলাম।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  সিঙ্গাপুর   সাঁতারু   সামিউল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close