মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
দুই-তিন দিনের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত হতে পারে : আলী রীয়াজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৫:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ আশা প্রকাশ করে বলেছেন, রাজনৈতিক দলগুলোর অব্যাহত সহযোগিতা থাকলে আগামী দুই–তিন দিনের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত জায়গায় যেতে পারে।
 
আজ সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ২০তম দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের পরে এ কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, “আমরা চাই এগুলো নিষ্পত্তি করে জাতীয় সনদে এগুলো যুক্ত করে জনগণের সামনে সেগুলোকে উপস্থাপন করে সকলে মিলে স্বাক্ষর করে একটা ঐতিহাসিক দলিল করতে। রাজনৈতিক দলগুলোর অব্যাহত সহযোগিতা থাকলে আগামী দুই-তিন দিনে সনদের একটা চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে পারবে বলে আমরা বিশ্বাস করি।”

আলী রীয়াজ জানান, ২০টি বিষয়ের মধ্যে ১২টি বিষয়ে ঐকমত্য হয়েছে।

আলী রীয়াজ আরো বলেন, “সকলেই যে যার জায়গায় ছাড় দিচ্ছে না। কমিশনের অবস্থানটা হচ্ছে এগুলোর গুরুত্ব বিবেচনা করে আমরা যেন এক জায়গায় আসতে পারি। এগুলো আমাদেরকে কোনো না কোনোভাবে নিষ্পত্তি করতে হবে।”

তিনি বলেন, “পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন করা হচ্ছে। সেগুলো আপনাদের মতামতের প্রতিফলন ঘটিয়েই করা হচ্ছে। তারপরে আবারো ফ্লোর থেকে এগুলা সংশোধন হচ্ছে। সেই প্রক্রিয়াটা অব্যাহত রেখেই আগামী দুই-তিন দিনের মধ্যে আমাদেরকে এক জায়গায় এই বিষয়গুলো নিষ্পত্তি করতে হবে।”

উদাহরণস্বরূপ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা উল্লেখ করে আলী রীয়াজ জানান, এ বিষয়ে ভবিষ্যতে যাতে আর ভয়াবহ পরিস্থিতির মধ্যে আরেকবার না যাওয়া যায় সেভাবে উপস্থাপন করা হবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  জুলাই   সনদ   আলী রীয়াজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close