শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টি, নগরবাসীর ভোগান্তি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৮:৫৮ পিএম

সমুদ্রে নিম্নচাপের প্রভাব কেটে গেলেও চট্টগ্রামে অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। যা আরও দুই-তিনদিন থাকবে বলে জানিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস।

রোববার (২৭ জুলাই) দুপুরে এ তথ্য দেন পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা ইসমাইল ভূইয়া। 

তিনি জানান, নিম্নচাপের প্রভাবে ও মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রামে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও দু-তিনদিন বৃষ্টি হতে পারে। রোববার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১০৩ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে ঝড়ো হাওয়ার সম্ভাবনা কমে যাওয়ায় আপাতত সংকেত নামিয়ে ফেলা হয়েছে। 

এদিকে, বৃষ্টিপাতের কারণে সড়কে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। রাতভর থেমে থেমে বৃষ্টি হওয়ায় নগরের বেশ কিছু নিচু এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এছাড়া বৃষ্টিপাতের কারণে সড়কে যানবাহনও ছিল কিছুটা কম। রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা দেখা যায় হাতেগোনা। 

যেসব গাড়ি সড়কে চলাচল করেছে, সেগুলোর চালকেরা বাড়তি ভাড়া দাবি করেন যাত্রীদের কাছে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তিতে পড়তে হয়। বিপাকে পড়েন সপ্তাহের প্রথমদিন কর্মস্থলগামী মানুষেরা।

স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম    ভোগান্তি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close