বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আখাউড়ায় ১৫ লাখ টাকার ভারতীয় থ্রি-পিস উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৭:০৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের পার্সেল বগি থেকে চোরাচালানকৃত ৩০০ পিস ভারতীয় থ্রি-পিস উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। উদ্ধারকৃত পোশাকের বাজারমূল্য আনুমানিক ১৫ লাখ টাকা।

রবিবার (২৭ জুলাই) সকালে আখাউড়া রেলওয়ে থানার একটি দল সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল ট্রেনের পার্সেল বগিতে বিশেষ অভিযান চালিয়ে এসব পোশাক জব্দ করে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. শফিকুল ইসলাম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০০ পিস ভারতীয় থ্রি-পিস উদ্ধার করা হয়েছে। এগুলো অবৈধভাবে দেশে প্রবেশ করেছে এবং ট্রেনের মাধ্যমে পাচার করা হচ্ছিল।”

রেলওয়ে পুলিশ আরও জানায়, চোরাচালানচক্রের সঙ্গে জড়িতদের বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে তিনজনের নাম জানা গেছে—সৌরভ, সহিদুল ও বিপ্লব। তাদের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় একটি চোরাচালান মামলা দায়ের করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণবাড়িয়া   চোরাচালান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close