শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সমন্বয়ক পরিচয়ে সাবেক এমপির বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, অতঃপর...
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২:৩৯ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর গুলশানে সাবেক নারী সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর কয়েকজন নেতা রয়েছেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, অভিযুক্তরা শনিবার (২৬ জুলাই) রাত ৮টার দিকে শাম্মী আহমেদের বাসায় গিয়ে নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে চাঁদা দাবি করে। এর আগে একইভাবে তারা ১০ লাখ টাকা নিয়ে গিয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মো. সাকাদাউন সিয়াম (২২), সাদমান সাদার (২১), মো. ইব্রাহিম হোসেন (২৪) ও আব্দুর রাজ্জাক রিয়াদ (২৫)। এদের মধ্যে রিয়াদ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিটের যুগ্ম আহ্বায়ক। আরেকজন কিশোর হওয়ায় তার নাম, পরিচয় ও ছবি প্রকাশ করেনি পুলিশ।

ওসি বলেন, অভিযুক্তরা বাসায় গিয়ে দাবি করে, তারা কোনো একটি সংগঠনের সমন্বয়ক এবং তাদের কাজে সহযোগিতা করতে হবে। এ সময় তারা স্বর্ণালঙ্কার নেওয়ার জন্য বাসায় আসে। বাসার লোকজন সন্দেহ হলে পুলিশে খবর দেয়। তাৎক্ষণিকভাবে পুলিশ গিয়ে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায় এবং পরে অভিযোগের সত্যতা মিললে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

এ বিষয়ে পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন বলেন, চাঁদাবাজির অভিযোগে গুলশান-২ নম্বর এলাকার একটি বাড়ির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  সমন্বয়ক   পরিচয়ে   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close