বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক শাহাদাত নিশাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৯:২৪ পিএম

অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড-২০২৫ পেল দেশ টিভির প্রতিবেদক মো. শাহাদাত হোসেন নিশাদ।

শুক্রবার সন্ধ্যায় এ বছরকার আইকনিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয় ঢাকার অভিজাত ভেন্যু হোটেল স্কাই সিটি-তে। সাংবাদিক শাহাদাত নিশাদের অনুপস্থিতিতে অ্যাওয়ার্ড গ্রহণ করেন তার সহধর্মিণী খাদিজা আক্তার ফায়জা৷ 

অর্থনৈতিক, উদ্যোক্তা, শোবিজ, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, সাহিত্য, গণমাধ্যম, রাজনৈতিক ও মানবিক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন এমন সফল ও অনুকরনীয় বিভিন্ন কাজের স্বীকৃতির সম্মাননা জানাতে এবারের আসরে ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা, চলচ্চিত্র, টেলিভিশন নাটকসহ ২০টি ক্যাটাগরিতে সেরা ও সফল ব্যক্তিত্বদের এই সম্মাননা প্রদান করা হয়। 

অনুষ্ঠানে আজীবন সম্মাননা পান জাতীয় চলচিত্র পুরস্কার ও একুশে পদক প্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান।

সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি জয়নুল আবেদিন। 
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় একুশে পদকপ্রাপ্ত ও বিএনপির চেয়ারপার্সন'র উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. হামিদা খানম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চীফ ফটোগ্রাফার ও এনটিভির পরিচালক নুর উদ্দিন আহমেদ, মিডিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাসাস এর সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী, নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, কণ্ঠশিল্পী মনির খান, কণ্ঠশিল্পী রবি চৌধুরী, অভিনেত্রী দীপা খন্দকার, জাসাস কেন্দ্রীয় কমিটিরসহ সভাপতি লিয়াকত আলীসহ ৭১ মিডিয়া ভিশনের নির্বাহী পরিচালক আর. কে রিপন।  অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ৭১ মিডিয়া ভিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর হোসেন ইশা।

অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জমকালো ছিলো পুরো অনুষ্ঠানটি। 

সাংবাদিক শাহাদাত নিশাদ এর আগে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ৭১ মিডিয়া আইকনিক   অ্যাওয়ার্ড   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close