প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৪:২৪ পিএম আপডেট: ২৬.০৭.২০২৫ ৪:৩৭ PM

নোয়াখালীতে ৯৫০ পিচ ইয়াবাসহ কাজল নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার চাটখিল বাজারের আনিতাশ ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটকৃক ব্যক্তি কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়া এলাকার মনছুর আলম বাড়ির মৃত নুর মোহাম্মদের ছেলে মো. কাজল (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাজল কক্সবাজার-টেকনাফ সীমান্ত এলাকায় ইয়াবা এনে দীর্ঘদিন থেকে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় ইয়াবা সরবরাহ করে আসছেন। গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চাটখিল বাজারের আনিতাশ ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে ৯৫০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করে।
চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, ‘এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম