বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সিংড়ায় সড়ক দুর্ঘটনায় শিশু রাবেয়ার মর্মান্তিক মৃত্যু
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ১১:২৫ AM

নাটোরের সিংড়া উপজেলার খেজুরতলা বাজার এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাবেয়া খাতুন (১০) নামে এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রাবেয়া উপজেলার আতাইকুলা আদর্শ গ্রামের বাসিন্দা এবং স্থানীয় খেজুরতলা মসজিদের ইমাম হাফেজ রাজু আহমেদের কন্যা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি তার পিতার কাছ থেকে আইসক্রিম কিনে রাস্তা পার হচ্ছিল। এ সময় নাটোর থেকে বগুড়াগামী একটি বেপরোয়া ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় রাবেয়া। মেয়েটির মৃত্যুতে স্থানীয় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ও সিংড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে জব্দ করে তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চালককে আটকের জন্য অভিযান চলছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, খেজুরতলা বাজার এলাকায় দীর্ঘদিন ধরেই যানবাহন চলাচলে অব্যবস্থাপনা এবং বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা বেড়ে গেছে। তারা দ্রুত গতির নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

রাবেয়ার অকাল মৃত্যুতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  সিংড়া   সড়ক   দুর্ঘটনা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close