বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হেনস্তার শিকার তনুশ্রী দত্ত
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ১০:১২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তনুশ্রী দত্ত ফের এসেছেন শিরোনামে। তবে এবার আর কোনো চলচ্চিত্র কিংবা গ্ল্যামার নয় বরং নিজের বাড়িতেই হেনস্তার শিকার হয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, অসহায় কণ্ঠে সাহায্যের আর্তি জানাচ্ছেন ‘আশিক বানায়া আপনে’ খ্যাত এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, কাঁদতে কাঁদতে তনুশ্রী বলছেন, “নিজের বাড়িতেই আমি নির্যাতিত। আমি প্রতিনিয়ত হেনস্তার শিকার হচ্ছি। হতাশায় ভুগছি। বাধ্য হয়েই পুলিশে ফোন করেছি। আমায় থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। সত্যি বলতে আমার শরীরও একদম ভালো নেই।”


তিনি আরো বলেন, “গত চার-পাঁচ বছর ধরে আমার ওপর এভাবে অত্যাচার চালানো হচ্ছে। আমি কোনো কাজ ঠিকমতো করতে পারছি না। গোটা বাড়ি সম্পূর্ণ তছনছ হয়ে পড়ে রয়েছে। বাড়ির কাজের জন্য সাহায্য করার কোনো লোকও রাখতে পারছি না। সমস্ত কাজ আমায় নিজেকেই করতে হয়।”

উল্লেখ্য, আশিক বানায়া আপনে’, ‘গুড বয় ব্যাড বয়’-এর মতো ছবিতে ইমরান হাশমির বিপরীতে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তনুশ্রী। ২০১৮ সালে অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে আলোচনায় এসেছিলেন তিনি। এবার নিজ বাড়িতেই এমন ঘটনার শিকার হয়ে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছেন এই তারকা।

তিনি জানান, শুধু বাড়ির ভেতরেই নয়! তার বাড়ির বাইরেও নাকি লোকজন এসে নানা খারাপ মন্তব্য করে যাচ্ছে। এ অবস্থায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি সবার কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তবে ঠিক কী কারণে তার ওপর এই হেনস্তা চালানো হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি অভিনেত্রী। তনুশ্রীর এমন কঠিন সময়ে তার ভক্তরা তাকে মানসিকভাবে শক্ত থাকার অনুরোধ জানিয়েছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  হেনস্তা   তনুশ্রী দত্ত   অভিনয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close