সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
গাজায় অনাহারে আরো ১০ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ১০:১৬ AM

গাজা উপত্যকায় মানবিক সংকট আরো গভীর রূপ নিচ্ছে। অনাহারে প্রতিনিয়ত মারা যাচ্ছে মানুষ। অবরুদ্ধ এই ভূখণ্ডে আরো অন্তত ১০ জন ফিলিস্তিনির ক্ষুধায় মৃত্যুর খবর জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। খবর আল জাজিরার।

গত বছরের অক্টোবর মাসে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর অপুষ্টিজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১ জনে, যার বেশিরভাগই গত কয়েক সপ্তাহে মারা গেছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরো অন্তত ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৩৪ জন খাদ্য সহায়তার আশায় অপেক্ষমাণ ছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, চলতি বছর অপুষ্টিজনিত কারণে মারা যাওয়া শিশুদের মধ্যে ৫ বছরের নিচের বয়সী অন্তত ২১ জন রয়েছে। সংস্থাটি আরো জানিয়েছে, মার্চ থেকে মে মাস পর্যন্ত প্রায় ৮০ দিন তারা কোনো খাদ্য সহায়তা সরবরাহ করতে পারেনি এবং এখনো যে খাদ্য সরবরাহ শুরু হয়েছে, তা প্রয়োজনের তুলনায় অনেক কম।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) নামে একটি সংস্থা গত কয়েক সপ্তাহ ধরে গাজার কয়েকটি এলাকায় ত্রাণ সরবরাহ করছে। তবে ত্রাণ সহায়তা প্রার্থীদের ওপর প্রতিদিনই গুলি চালাচ্ছে ইসরাইলি বাহিনী। এতে এখন পর্যন্ত সহস্রাধিক ক্ষুধার্ত ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার জনগণ এখন চরম মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে; যেখানে খাদ্য, পানি এবং ওষুধের মারাত্মক সংকট বিরাজ করছে।

সূত্র: জাজিরা

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  গাজা   ফিলিস্তিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close