বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
সিএনজির ধাক্কায় নিহত এক, পলাতক চালক
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৯:৪৫ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দ্রুতগতির সিএনজির ধাক্কায় ননী পাগলা নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শ্রীকোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ননী পাগলা(৩৮) সলঙ্গা থানার আলোকদিয়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি সিএনজি শ্রীকোলা মোড়ে ননী পাগলাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উল্লাপাড়া ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আরএমও ডা. সামিউল ইসলাম বলেন, “আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হলে আমরা পরীক্ষা করে দেখি, তিনি আগেই মারা গেছেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হয়।”

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ থানায় নিয়ে যায়। দুর্ঘটনার পর সিএনজি চালক পালিয়ে গেছে বলে জানা গেছে।

ননী পাগলার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  পলাতক   সিএনজি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close