বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার পরও যে কারণে উত্তপ্ত হয় পরিস্থিতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৯:৩৯ পিএম আপডেট: ২২.০৭.২০২৫ ৯:৪০ PM

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা লুকানো হচ্ছে বলে দাবি করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তবে বহিরাগতদের প্রবেশে এ আন্দোলন ভিন্ন দিকে রুপ নেয়। এসময় প্রধন উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের পদত্যাগ দাবি করে নাশকতা করার চেষ্টা করে অনুপ্রবেশকারীরা।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে ক্যাম্পাসে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে এই বিক্ষোভ করেন। যখন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল ঘটনাস্থলে পরিদর্শনে আসেন তখন শিক্ষার্থীরা জোড়ালোভাবে আন্দোলন শুরু করেন।

এসময় শিক্ষার্থীরা ৬ দফা দাবি জানান। শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

এরপরও অবরুদ্ধ হয়ে পড়েন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা জানান, আমাদের ধারণা যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সঠিক সংখ্যা জানানো হয়নি। তাই আমরা মৃতের সঠিক হিসাবসহ ৬ দফা দাবি জানিয়ে বিক্ষোভ করেছি। আইন উপদেষ্টা আমাদের সকল দাবি মেনে নেওয়ায় আমরা যার যার মতো চলে যাচ্ছিলাম। হঠাৎ বহিরাগতরা এসে এ আন্দোলন ভিন্ন দিকে নিতে চেয়েছে। এমনকি নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটিয়েছে। এসবের সাথে আমাদের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা জড়িত নয়।

যে কারণে পরিবেশ উত্তপ্ত হয়:
শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়ার পর বহিরাগতরা আন্দোলনকরাীদের সাথে মিশে যায়। পরক্ষণেই আইন উপদেষ্টাকে নিয়ে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়। এছাড়া পুলিশকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করা হয়। সাথে সাথেই আন্দোলনের তীব্রতা বেড়ে যায়। এসময় শিক্ষার্থীদের চেয়ে বহিরাগতের সংখ্যা বেশি দেখা যায়। অনেকেই বলতে থাকেন আন্দোলনে ছাত্রলীগ প্রবেশ করেছে।

এছাড়া মাস্ক পড়ে একাধিক যুবককে সেনাবাহিনীর সদস্যদের গালি দিতেও দেখা যায়। 

এরপর বহিরাগত সকলেই দলবদ্ধ হয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে স্লোগান দেন। স্লোগানে বহিরাগতরা বলেন, ১২৩৪ ইউনূস তুই গদি ছাড়। এছাড়া আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের পদত্যাগ নিয়েও স্লোগান দেন তারা।

শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ:
আন্দোলনের এক পর্যায়ে মাইলস্টোন শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এছাড়া একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটে।

শিক্ষার্থীরা বলেন, বহিরাগতরা এসে তাদের ওপর আক্রমণ করে। তারাই এখানকার পরিস্থিতি খারাপ করে তুলে। আমরা বার বার বলছি যারা মারা গিয়েছে তারা শিশু। ওদের নিয়ে রাজনীতি কইরেন না। তারপরও তারা বার বার সংঘাতে জড়ানোর চেষ্টা করেছে।

এসময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষক তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এক সাথে দাঁড়াতে বলেন। তিনি শিক্ষার্থীদের বলেন, ওই দিকে বহিরাগতরা ঝামেলা সৃষ্টি করছে। ওইটা তোমাদের আন্দোলন না। তোমাদের সকল দাবি মেনে নেওয়া হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  শিক্ষার্থী   দাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close