বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
উত্তরায় বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৫:০০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে ভয়াবহ এই দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লিখেছেন, “মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত। শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠানে এমন মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি হওয়া কোনোভাবেই কাম্য নয়।”

এই হৃদয়বিদারক ঘটনায় আহত ও মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীদের জন্য আন্তরিক প্রার্থনা জানিয়ে তারেক রহমান বিএনপির সব স্তরের নেতাকর্মীদের দ্রুত দুর্ঘটনাস্থলে গিয়ে আহত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বিশেষ করে বিএনপির সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং চিকিৎসা সংশ্লিষ্ট পেশাজীবীদের প্রতি সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ করেন তিনি।

তিনি আরও বলেন, “এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। কারণ, আমরা একত্রে এই জাতির অংশ — মানবিকতা ও সহমর্মিতার ভিত্তিতে গড়ে ওঠা একটি দেশ।”

এদিকে ফায়ার সার্ভিসের সদর দফতরের কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানিয়েছেন, “দুপুর ১টা ১৮ মিনিটে খবর পাওয়ার পরই ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনার পরপরই চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে; মানুষ ছোটাছুটি করছে, শিক্ষার্থীরা রক্তাক্ত অবস্থায় চিৎকার করছে, কেউ কেউ নিথর হয়ে পড়ে আছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকেই গুরুতর অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। রক্তের চাহিদা মেটাতে বিভিন্ন হাসপাতাল ও সংগঠন সাধারণ মানুষের প্রতি রক্তদানের আহ্বান জানিয়েছে।

বিমান বাহিনী সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close