বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
উত্তরায় বিমান বিধ্বস্ত: বাংলাদেশ মেডিকেলে রক্তের আহ্বান
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৪:৩১ পিএম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অনেকেই দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে (বাংলাদেশ মেডিকেল) দগ্ধ ও গুরুতর আহত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে রক্তের চরম সংকট দেখা দেওয়ায় উদ্ধারকর্মীরা সাধারণ মানুষের কাছে রক্তদানের আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উদ্ধার সংশ্লিষ্টরা জানিয়েছেন, দগ্ধ ও গুরুতর আহত রোগীদের বাঁচাতে প্রচুর পরিমাণ রক্তের প্রয়োজন। সাধারণ মানুষের কাছে জরুরি রক্তদানের আহ্বান জানানো হচ্ছে।

সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের ভবনের ওপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই সাধারণ মানুষ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করে।

বিমান বিধ্বস্ত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে, স্কুল ইউনিফর্ম পরা শিক্ষার্থীরা রক্তাক্ত ও ছিন্নভিন্ন অবস্থায় ছুটোছুটি করছে। ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ও কান্নার দৃশ্য।  

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত আহতদের মধ্যে অন্তত ১৩ জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, যাদের অধিকাংশই শিক্ষার্থী বলে জানা গেছে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  উত্তরা   বিমান বিধ্বস্ত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close