বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নোয়াখালীতে নৌকা ডুবে কিশোরীর মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৭:১১ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ীতে নৌকা ডুবিতে আদিবা ইসলাম (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।  

শনিবার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আদিবা একই ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামের আমান উল্যা বাড়ির সাইফুল ইসলাম সুমনের মেয়ে। সে স্থানীয় বজরা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।      

স্থানীয় সূত্রে জানা যায়, আদিবা দুপুরের দিকে নিজ বাড়ি থেকে নৌকায় করে আরও ৪-৫জন শিশু-কিশোরীকে নিয়ে বাড়ির পাশের জলাশয়ে ঘুরতে বের হয়। একপর্যায়ে জলাশয়ের মাঝামাঝি গিয়ে তাদের নৌকাটি উল্টে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে অন্যরা উঠে আসলেও আদিবা পানিতে ডুবে যায়। 

পরে তাকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টা ২০মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করে।    

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  নোয়াখালী   নৌকা ডুবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close