বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
থমথমে গোপালগঞ্জ, চলছে কারফিউ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১০:৩০ AM

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এই উত্তেজনায় অন্তত ৪ জন নিহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন ৯ জন এবং আহত হয়েছেন অর্ধশতাধিক।

ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার রাত ৮ টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত পুরো জেলায় কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন।

সকালে ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি নিয়ে শহরে মিছিল বের করে এনসিপি নেতাকর্মীরা। সকাল ৯ টার পর থেকেই বিভিন্ন স্থানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এনসিপির দাবি, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মিছিলে বাধা দিয়ে হামলা চালায়।

সদর উপজেলার কংশুর এলাকায় পুলিশের গাড়ি, ইউএনওর বহর, জেলা প্রশাসকের বাসভবন ও জেলা কারাগারের আশপাশে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

দুপুর ২ টার দিকে এনসিপির শীর্ষ নেতারা সমাবেশে যোগ দিলেও ফিরে যাওয়ার সময় আবার হামলার মুখে পড়েন। একপর্যায়ে তারা জেলা পুলিশের কার্যালয়ে গিয়ে আশ্রয় নেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবি মোতায়েন করা হয়। সেনাবাহিনীর সাঁজোয়া যান ব্যবহার করে সন্ধ্যায় এনসিপির শীর্ষ নেতাদের গোপালগঞ্জ থেকে খুলনায় সরিয়ে নেওয়া হয়।

এনসিপি অভিযোগ করেছে, হামলাকারীরা মসজিদের মাইক ব্যবহার করে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন এবং প্রশাসন ও পুলিশ ঘটনাপ্রবাহের সময় নীরব ছিল।

ঘটনার প্রতিবাদে ঢাকার শাহবাগ, পদ্মা সেতু টোল প্লাজাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে বলা হয়েছে, দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

পুলিশ সদর দপ্তরের এক সূত্র জানিয়েছে, রাতের পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জে অতিরিক্ত দেড় হাজার পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শহরের প্রবেশমুখে গাছ ফেলে সড়ক অবরোধ করায় অনেক পুলিশ সদস্য ঘটনাস্থলে ঢুকতে পারেননি।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  গোপালগঞ্জ   কারফিউ জারি   এনসিপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close