বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুড়িগ্রাম মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ১০:৪৩ AM

মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ ও কুড়িগ্রামে নিউ টাউন পার্ক জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন পুকুর সহ বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। 

১৪ জুলাই ২৫ ইং বিকাল ৫ টায় আনুষ্ঠানিক ভাবে এই মাছের পোনা অবমুক্ত করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম কুদরত-খুদা, কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক মোঃ আসাদুজ্জামান, এলজিইডি কুড়িগ্রাম'র নির্বাহী প্রকৌশলী মোঃ. ইউনুস আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন, এনডিসি মেসবাহ্ উদ্দিন, পিপি এ্যাড. মো. বজলুর রশিদ, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এড.শাহনাজ বেগম, বিএনপি নেতা মো. জহুরুল আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক মো. আব্দুল আজিজ নাহিদ, জেলা বিএনপির সদস্য আবু দারদা হেলাল সহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।  

এ উপলক্ষে জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, ‘দেশে মাছের ঘাটতি পূরণ করতে জেলার জলাশয় এবং পুকুর গুলোতে মৎস চাষ বাড়াতে হবে, এতে মানুষের চাহিদা পূরণের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে, মৎস চাষে উৎসাহ যোগাতে জেলার মৎস্যজীবীদের সহযোগিতা প্রদান  প্রদান করা হবে।’

উল্লেখ্য ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর অর্থায়নে কুড়িগ্রাম সদর উপজেলায় মাছের আবাসস্থল পুনরুদ্ধার করে পরিবেশ বান্ধব মাছ চাষের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  একই সাথে  মাছের পোনা বিতরণ কর্মসূচির শুভ উদ্ধোধন করেন জেলা প্রশাসক।

এই কর্মসূচির অংশ থেকে রুই, মৃগেল, কাতল সহ কাব প্রজাতির মাছের পোনা নিউ টাউন পার্ক পুকুরে অবমুক্ত করা হয়েছে। পরে ২৬ জন মাছ চাষিদের মাঝে ৭ কেজি করে বিভিন্ন প্রজাতির মাছের পোনা বিতরণ করা হয়।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম   মাছ   বিতরণ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close