শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই জুলাই হত্যাকাণ্ডের বিচার : আসিফ নজরুল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৮:৫৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আশ্বাস দিয়েছেন, অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ‘জুলাই গণহত্যা’র বিচার দ্রুত শেষ করার। 

আজ সোমবার (১৪ জুলাই) নারায়ণগঞ্জের হাজীগঞ্জে ‘জুলাই অভ্যুত্থানে’ নিহত জেলার ৫৬ শহীদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ উদ্বোধনকালে তিনি এই কথা বলেন। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অধ্যাপক নজরুল বলেন, “বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। ৫ আগস্টের আগেই জুলাই-২৪ কেন্দ্রিক সব মামলার চার্জশিট জমা দেওয়ার চেষ্টা চলছে। আমাদের লক্ষ্য, অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই এই বিচার সম্পন্ন করা।”

তিনি আরো বলেন, “জুলাই মাস আমাদের শিখিয়েছে কীভাবে ঐক্যবদ্ধ থাকতে হয়। স্থানীয়ভাবে অনেক এলাকায় এখনও চাঁদাবাজি ও সহিংসতা চলছে। সবাই যদি জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ থাকেন, তাহলে অপরাধ দমন সহজ হবে। প্রশাসন আপনাদের পাশে থাকবে।”

এদিন দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’-এর উদ্বোধন করা হয় নারায়ণগঞ্জে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান, মুহাম্মদ ফাওজুল কবির খান, অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও রেজওয়ানা হাসান।

তারা বলেন, “তরুণ প্রজন্মের কাছে শহীদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতে এবং স্মরণে রাখতে সারাদেশে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে গণভবনকে ফ্যাসিবাদবিরোধী জাদুঘরে রূপান্তরের কাজ শেষ হয়েছে। শহীদদের কবর সংরক্ষণের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  অন্তর্বর্তী   সরকার   আসিফ নজরুল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close