প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১২:১৮ পিএম

প্রতীকী ছবি
রবিবার (১৩ জুলাই) বান্দরবানে ৭ নম্বর ওয়ার্ডের দেওয়াই হেডম্যান পাড়ায় মধ্যরাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন নারীর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- রাংলাই হেডম্যান পাড়া এলাকার রেংথেন ম্রোর মেয়ে তুমলে (১৭), মৃত পারাও ম্রোর স্ত্রী উরকান (৭১), মৃত মেরাও ম্রোর স্ত্রী রওলেং ম্রো (৩৫)।
পাড়ার বাসিন্দারা জানান,রাতে এলাকার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার আগুনে পুড়ে যায়এ সময় বিভিন্ন ঘরে থাকা বিদ্যুৎ সংযোগে স্ফুলিঙ্গ দেখা দেয়। তখন ঘরের বাতি-ফ্যানের সুইচ বন্ধ করতে গিয়ে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যরা যাচ্ছেন। তারা পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে