সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      
বোয়ালমারীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের মামলায় ধর্ষক গ্রেফতার
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ১০:২১ AM আপডেট: ১৪.০৭.২০২৫ ২:২৭ PM

ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. জাকির শেখ (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ জুলাই) দুপুরে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত জাকির শেখ উপজেলার গুনবহা ইউনিয়নের রেনীনগর গ্রামের কুদ্দুস শেখের ছেলে।

জানা যায়, অভিযুক্ত জাকির শেখ ভূক্তভোগী নারীকে প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে বিভিন্ন প্রলোভনে নানা স্থানে নিয়ে যান এবং তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। পরবর্তীতে অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকেন। দীর্ঘদিন ধরেই তিনি ওই নারীর সঙ্গে জোরপূর্বক শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন বলে অভিযোগ।

এ ঘটনায় ভূক্তভোগী নারী গত (২৯ জুন) ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৩৮৫/৩৮৬/৩৮৭ ধারায় একটি মামলা দায়ের করেন।

বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ সজিব বলেন, ‘ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় জাকির শেখকে গ্রেফতার করা হয়েছে। মামলা নম্বর ১৪। তাকে রোববার আদালতে পাঠানো হয়েছে।,

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  বোয়ালমারী   প্রবাসী   স্ত্রী   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close