সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
সমুদ্রের মাঝে প্রশান্তি খুঁজে পাই : ববি
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৯:২৩ পিএম আপডেট: ১৩.০৭.২০২৫ ৯:৪১ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সম্প্রতি বোনদের সঙ্গে সময় কাটাতে ও অবকাশযাপনে অস্ট্রেলিয়ায় পৌঁছেন ববি। অস্ট্রেলিয়ার লাইট হাউস সমুদ্রসৈকতে নো মেকআপ লুকে ধরা দিলেন তিনি।

শুক্রবার (১১ জুলাই ) অস্ট্রেলিয়ার লাইট হাউস সমুদ্রের পাড়ে দারুণ সময় উপভোগ করতে দেখা যায় ঢাকাই ছবির গ্লামারাস চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে।


ববি বলেন, “অস্ট্রেলিয়ার সমুদ্রসৈকতে ঘুরতে খুব ভালো লাগছে। সমুদ্র এমনিতেই আমার ভালো লাগে। সমুদ্রের মাঝে আমি প্রশান্তি খুঁজে পাই সব সময়। নিজেকে নতুনভাবে আবিষ্কার করি। দেশে ফিরেই সিনেমার কাজে ব্যস্ত হতে হবে। এখান থেকেই বেশ কয়েকটি বিজ্ঞাপনের অফারও পেয়েছি। আরও কিছু দিন অস্ট্রেলিয়ায় থেকে পছন্দের জায়গাগুলো ঘুরে দেখতে চাই।”

অস্ট্রেলিয়ায় ববির পরিবারের অন্যান্য সদস্যরা থাকেন। তিনিও সেখানে স্থায়ী হতে চান কিনা এমন প্রশ্নে ববি বলেন, “পরিবার চায় আমি এখানে স্থায়ী হই। কিন্তু দেশ আমার সব সময় ভালো লাগে। আমার কখনোই ইচ্ছা হয়নি দেশে ছেড়ে কোথাও স্থায়ী হই। এখন পর্যন্ত এমন কোনো চিন্তা মাথায় আসেনি।”

সেখানকার মনোরম সব লোকেশনে দারুণ সব ছবি ও ভিডিও পোস্ট করে নিজের অবস্থান জানান দিচ্ছেন বিজলি খ্যাত এই নায়িকা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  সমুদ্র   প্রশান্তি   ববি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close