মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের কৃতী সন্তানদের সম্মাননা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৬:২৩ পিএম আপডেট: ১৩.০৭.২০২৫ ৬:২৬ PM
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের কৃতী সন্তানদের সম্মাননা

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের কৃতী সন্তানদের সম্মাননা

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের সন্তান যারা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে তাদেরকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করেছে কারা কর্তৃপক্ষ। 

গতকাল শনিবার (১২ জুলাই) সিনিয়র জেল সুপারের কক্ষে এই সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কেরানীগঞ্জের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার এ কে এ এম মাসুম। এছাড়াও কারাগারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের শুরুতেই কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।

সিনিয়র জেল সুপার বলেন, “আমাদের সন্তানদের এই অর্জন শুধু পরিবারের গর্ব নয়, বরং পুরো কারা পরিবারের জন্য অনুপ্রেরণার উৎস। এই ধারা অব্যাহত থাকলে আগামী দিনে আমাদের সন্তানরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে।”

জেলার এ কে এ এম মাসুম বলেন, “কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের পাশাপাশি পরিবারের প্রতি দায়িত্বশীলতা ও শিক্ষার্থীদের মানসিক উন্নয়ন নিশ্চিত করাও জরুরি। এই অনুষ্ঠান তারই একটি উদাহরণ।

এই আয়োজন কারা প্রশাসনের মানবিক দৃষ্টিভঙ্গি ও সামাজিক দায়িত্ববোধের অনন্য উদাহরণ হয়ে থাকবে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  কেরানীগঞ্জ   কেন্দ্রীয় কারাগার   সম্মাননা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close