শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হবিগঞ্জে চার আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২:৩৩ পিএম

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খেলাফত মজলিস হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় সিলেট নগরের জিন্দাবাজারে এক সংবাদ সম্মেলনে এসব নাম ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব ও উপদেষ্টা মুহাম্মদ মাসউদ খান।

ঘোষিত তালিকা অনুযায়ী হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল) আসনে প্রার্থী হয়েছেন খেলাফত মজলিসের হবিগঞ্জ জেলা শাখার সহসাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম। হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ ও বানিয়াচং) আসনে প্রার্থী হয়েছেন সংগঠনের আমির আবদুল বাসিত। হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে মাঠে নামছেন হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ছরওয়ার রহমান চৌধুরী এবং হবিগঞ্জ-৪ (চুনারুঘাট ও মাধবপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের কেন্দ্রীয় মহাসচিব আহমদ আবদুল কাদের।

এবারের ঘোষিত তালিকায় সিলেট বিভাগের অন্য তিন জেলায় পাঁচজন প্রবাসী প্রার্থী থাকলেও হবিগঞ্জে কারও প্রবাস-সংযুক্তি নেই।

সংবাদ সম্মেলনে দলের মহাসচিব আহমদ আবদুল কাদের বলেন, “আমরা ইসলামি আদর্শে বিশ্বাসী সব দলকে সঙ্গে নিয়ে ঐক্য চাই। ইসলামবিরোধী কোনো শক্তির সঙ্গে ঐক্য নয়।” তিনি নির্বাচন ঘিরে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে বলেন, “দেশ ও রাষ্ট্র গঠনে আমরা বিভেদ নয়, ঐক্য চাই।”



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  হবিগঞ্জ   চার   আসন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close