বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শ্রমিকদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে বিএনপিকে ভোট দিন : শিমুল বিশ্বাস
পাবনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ১০:১৭ পিএম আপডেট: ১২.০৭.২০২৫ ১০:২৯ PM
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক, শ্রমিক সংগঠন তথা মেহনতি মানুষের আস্থার প্রতীক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক, শ্রমিক সংগঠন তথা মেহনতি মানুষের আস্থার প্রতীক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক, শ্রমিক সংগঠন তথা মেহনতি মানুষের আস্থার প্রতীক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, “দেশ গঠনে শ্রমিকদের ভূমিকা সবচেয়ে বেশি শ্রমিকের অংশগ্রহণেই দেশ এগিয়ে যাচ্ছে। সেই শ্রমিকদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতেই বিএনপি কে ভোট দিন।”

আজ শনিবার (১২ই জুলাই) পাবনা জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত মতবিনিময় সভায় পাবনা সদর থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বিএনপি একমাত্র দল যারা বছরের পর বছর শ্রমিক সংগঠন তথা শ্রমিকদের মৌলিক চাহিদা তাদের অন্ন, বস্ত্র, চিকিৎসা, খাদ্য, খাদ্যের পাশাপাশি তাদের কর্মক্ষেত্র সুস্থভাবে বাঁচার যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সেটার আদায়ে আন্দোলনে আমরা সবসময় সোচ্চার হয়েছি। আপনারা শহীদ জিয়ার যে আদর্শ ছিল সেটা আপনারা জানেন। তিনি কীভাবে এদেশের আপামর মেহনতি মানুষের হৃদয়ে স্থান করে আছেন তিনি এমন একজন মহান মানুষ ছিলেন এদেশের দলমত নির্বিশেষে সকল মানুষের আস্থার প্রতীক ছিলেন। তার সেই সম্মান আজও অম্লান। তাই আসুন আমাদের যে লক্ষ আগামী নির্বাচনে বিএনপি কে ভোট দিয়ে সরকার গঠনে সহযোগিতা মূলক মনোভাব রাখি। কারণ বিএনপি গণমানুষের দল যেখানে শ্রমিক, খেতমজুর, কৃষক সকলের দল।”

তিনি আরো বলেন, “আপনারা জানেন বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর দীর্ঘ ১৬ বছর পর দেশ  যখন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে ঠিক সেইসময় নানা অপশক্তি এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এ একের পর এক অযৌক্তিক বিষয় চাপিয়ে দিতে উঠেপড়ে লেগেছে। তার ফলস্বরূপ দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্ম বিএনপির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে।”

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, “আমরা স্পষ্ট করে বলে দিতে চাই শেখ হাসিনার মত স্বৈরাচারীকে যখন এদেশ থেকে বিতাড়িত করতে পেরেছি তখন আর কোন অপশক্তি বিএনপির সুষ্ঠু ধারার রাজনীতি কে নষ্ট করতে পারবেনা। আমি প্রিয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা দলের ভেতর ও বাহিরে দ্বিধাবোধ ভুলে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাঁধে কাঁধ রেখে চলুন যাতে কোন অপশক্তি আমাদের ভেতরে হট্টগোল সৃষ্টি করতে পারেনা।

এই মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি আজম। প্রামানিক বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আছাদুল ইসলাম আছাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ.কে. এম মোছা, সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, পাবনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. জহুরুল ইসলাম, পাবনা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লালু, পাবনা জেলা মৎস্যজীবী দলের সহ সভাপতি আব্দুল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক আমিন খান, সদর থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. ইকরাম হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সহ সভাপতি মোফাজ্জল হোসেন মফে, সহ সভাপতি মো. আছের মণ্ডল, পাবনা জেলা বিএনপির সাবেক সদস্য মো. সাকুব্বর হোসেন সহ পাবনা জেলা মৎস্যজীবী দলের জেলার সকল ইউনিটের নেতাকর্মী ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  শ্রমিক   অধিকার   শিমুল বিশ্বাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close