সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      
আমরা আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছি: হাসনাত আবদুল্লাহ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ১২:৪৮ পিএম

যশোরের বাঘারপাড়ায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সংক্ষিপ্ত পথসভা। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৮টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা বাঘারপাড়া উপজেলা সদরে পৌঁছালে উপজেলা চৌরাস্তা মোড়ে এই পথসভা অনুষ্ঠিত হয়।

গাড়িবহরে উপস্থিত ছিলেন এনসিপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। মঞ্চে দলটির পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাসনাত আব্দুল্লাহ। বক্তব্যে তিনি বলেন, “আমরা আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছি। যশোরসহ সারা দেশে আওয়ামী লীগ সাধারণ মানুষের ওপর নিপীড়ন ও নির্যাতন চালিয়েছে।”

সংক্ষিপ্ত এই পথসভায় কেন্দ্রীয় নেতারা সবাইকে শুক্রবার যশোর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পাশে অনুষ্ঠিতব্য এনসিপির প্রধান সভায় যোগদানের আমন্ত্রণ জানান। বক্তব্য শেষে পাঁচ মিনিট অবস্থান করে গাড়িবহরসহ যশোর শহরের দিকে রওনা হন এনসিপি নেতৃবৃন্দ।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  আমরা আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছি: হাসনাত আবদুল্লাহ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close