সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু      ● শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : সোহেল-স্বপ্নার আপিলের রায় মঙ্গলবার      ● বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা : স্বরাষ্ট্রমন্ত্রী      ● উৎসবের আলোকসজ্জায় আড়াল হচ্ছে সৈকতের ঝাউবাগানের আর্তনাদ!      ● আলীকদমের একমাত্র শিশুপার্কে শিশুদের জায়গা নেই      ● মোংলায় সাড়ে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার করে এসআরবি ৬      ● খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ      ● শিবপুরে পরিত্যক্ত ডোবা কে দৃষ্টিনন্দন করতে পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ উপজেলা প্রশাসনের      ● ফেনী সীমান্তে ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করল বিজিবি      ● নভেম্বরের ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স      ● টানা দ্বিতীয় টেস্টে হৃদয়ের সেঞ্চুরি      ● সৌদি আরব ভেঙে পড়ছে : ডোনাল্ড ট্রাম্প      
চলমান বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৫:৩৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অতিবৃষ্টির ফলে ফেনী ও নোয়াখালী জেলায় সৃষ্ট চলমান বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হয়।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) উপদেষ্টা পরিষদের সভায় অঞ্চলগুলোর বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর উপদেষ্টাগণ বর্তমান বন্যা পরিস্থিতি ও গৃহীত উদ্যোগসমূহ তুলে ধরেন।

পানি সম্পদ মন্ত্রণালয় জানায়, মুসাপুর রেগুলেটর ও বামনি ক্লোজারের নকশা চূড়ান্ত করা হয়েছে। ফেনী জেলায় একটি স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের কাজও চূড়ান্তকরণের পাশাপাশি নোয়াখালী জেলার খাল ও ড্রেনেজ অবমুক্ত করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।

সভায় আরো জানানো হয়, বিশ্ব ব্যাংকের অর্থায়নে ফেনী ও নোয়াখালীর ক্ষতিগ্রস্ত বাঁধ, তীর প্রতিরক্ষা এবং পানি নিয়ন্ত্রণ অবকাঠামো মেরামতের কাজ চলমান রয়েছে।

ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত গৃহীত পদক্ষেপসমূহ সভায় উপস্থাপন করা হয়। পরিস্থিতি মোকাবিলায় গৃহীত পদক্ষেপ এবং ভবিষ্যৎ করণীয় নিয়েও উপদেষ্টামণ্ডলী মতবিনিময় করেন।


স্বদেশ প্রতিদিন/ এমএএম

আরও সংবাদ   বিষয়:  বন্যা   উপদেষ্টা   পরিষদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close