সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      
সেতাবগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৫:০৪ পিএম

প্রতি বছরের ন্যায় এ বছরও উন্নয়ন খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৩৪ কোটি ৮৪ লাখ ১২০০৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১১টায় পৌরসভা সভাকক্ষে পৌরসভার প্রশাসক মোঃ মারুফ হাসান এর সভাপতিত্বে এ বাজেট অধিবেশন শুরু হয়। প্রশ্ন পর্ব শেষে পৌর প্রশাসক মোঃ মারুফ হাসান বলেন, বাজেটের সমপরিমাণ টাকা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ জনকল্যাণে ব্যয় করা হবে। এই বাজেট বাস্তবায়নে আমি সেতাবগঞ্জ পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করার পাশাপাশি পৌরবাসীর প্রতি নিয়মিত পৌরকর পরিশোধ করার জন্য আহবান জানাচ্ছি। 

এসময় বোচাগঞ্জ থানার (ওসি) হাসান জাহিদ সরকার, উপজেলা প্রকৌশলী হুমায়ুন করি, উজেলা শিক্ষা অফিসার আবু বক্কর সিদ্দিক, সেতাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা হরিপদ রায়, নির্বাহী প্রকৌশলী ভরত পাল, হিসাব রক্ষণ কর্মকর্তা সন্ধ্যা রানী সরকার, পৌর স্যানেটারী ইন্সপেক্টর ছন্দা, সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুস সাত্তার, সদস্য সচিব মোঃ শামসুল আলমসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  সেতাবগঞ্জ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close