বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
১০ লাখ ডলারের বিনিময়ে ভারতীয় নার্স প্রিয়াকে বাঁচানোর চেষ্টা!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ১১:০৩ AM

ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিশা প্রিয়াকে বাঁচাতে শেষ চেষ্টা হিসেবে ভুক্তভোগীর পরিবারকে ১০ লাখ ডলার ‘দিয়াহ’ বা রক্তের মূল্য দেয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

৩৪ বছর বয়সী কেরালার বাসিন্দা নিমিশা বর্তমানে ইয়েমেনের রাজধানী সানার কেন্দ্রীয় কারাগারে বন্দি। তার মৃত্যুদণ্ড আগামী ১৬ জুলাই কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আগে ২০২৩ সালে ইয়েমেনের সুপ্রিম কোর্ট তার আপিল খারিজ করে দেয় এবং চলতি বছরের শুরুতে হুতি প্রশাসনের সর্বোচ্চ নেতা মাহদি আল-মাশাত মৃত্যুদণ্ড অনুমোদন করেন।

ইয়েমেনের ইসলামী আইন অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ‘দিয়াহ’ বা রক্তের মূল্য দিয়ে ভুক্তভোগীর পরিবার থেকে ক্ষমা পেলে মৃত্যুদণ্ড এড়ানো সম্ভব। এই সুযোগকে কেন্দ্র করেই গঠিত হয়েছে ‘সেভ নিমিশা প্রিয়া ইন্টারন্যাশনাল অ্যাকশন কাউন্সিল’, যারা অনলাইনে ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করছে।

নিমিশার মা, একজন দরিদ্র গৃহকর্মী, ২০১৪ সাল থেকেই ইয়েমেনে অবস্থান করছেন মেয়েকে বাঁচানোর আশায়। তিনি মাহদির পরিবার থেকে ক্ষমা পাওয়ার জন্য সমাজকর্মী স্যামুয়েল জেরোমকে মনোনীত করেছেন আলোচক হিসেবে। জেরোম জানিয়েছেন, মাহদির পরিবারকে ১০ লাখ ডলারের প্রস্তাব দেওয়া হয়েছে।

কাউন্সিলের সদস্য বাবু জন বলেন, ‘প্রসিকিউশন অফিস ইতোমধ্যে কারা কর্তৃপক্ষকে মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ জানিয়েছে। এখন একমাত্র ভরসা মাহদির পরিবারের ক্ষমা।’

২০১৭ সালে ইয়েমেনে ব্যবসায়িক উদ্দেশ্যে থাকা মাহদির মৃতদেহ খণ্ড খণ্ড অবস্থায় উদ্ধার হলে, নিমিশা প্রিয়াকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ- তিনি অতিরিক্ত ঘুমের ওষুধ দিয়ে মাহদিকে হত্যা করেন।

তবে নিমিশার দাবি, মাহদি তাকে শারীরিক ও মানসিক নির্যাতন, আর্থিক শোষণ এবং জোরপূর্বক আটকে রেখে পাসপোর্ট কেড়ে নিয়েছিল। তিনি শুধু মাহদিকে অজ্ঞান করে পাসপোর্ট ফিরে পেতে চেয়েছিলেন, কিন্তু ওষুধের মাত্রা ভুল ছিল।

তার আইনজীবী আদালতে যুক্তি দিয়েছিলেন, এটি ইচ্ছাকৃত হত্যাকাণ্ড নয়, বরং আত্মরক্ষার প্রচেষ্টা ছিল। যদিও ২০২০ সালে স্থানীয় আদালত নিমিশাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে।

সূত্র: বিবিসি

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ভারত   নার্স   ইয়েমেন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close