শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কাহারোলে মাদকবিরোধী আলোচনা সভা, সম্মিলিত উদ্যোগের আহ্বান      ● ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে হত্যা মামলার আসামি আটক      ● আগাম ফুলকপিতে পচন, মাঠেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন      ● কুলাউড়ায় ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোঁজ, রেললাইনের পাশে জুবায়েরের মরদেহ উদ্ধার      ● পঞ্চগড়ে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন      ● সোনারগাঁয়ে মাছের ঘেরে মাচায় তরমুজ চাষ, স্বপ্ন দেখছেন রমজান আলী      ● স্বপ্নের গন্তব্য মালয়েশিয়া, মাঝসমুদ্রে অনিশ্চিত জীবন      ● বিশ্ব ডিম দিবস আজ, এক দশকে উৎপাদন বেড়েছে ৬৮ শতাংশ      ● দীর্ঘক্ষণ স্ক্রিনে তাকিয়ে ঘাড়ে ব্যথা? কমাতে করুন ৫ ব্যায়াম      ● জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে দক্ষতা উন্নয়নের তিন বিশেষ কোর্স      ● ‘প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’, ফেসবুক পোস্টে চিকিৎসক কেয়া      ● দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ফলের ভারে নুয়ে পড়েছে দুই হরতকীগাছ      
নবীনগরে বজ্রপাত প্রতিরোধে তালের চারা রোপণ
নবীনগর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৪:১৫ পিএম

পরিবেশ সংরক্ষণ ও বজ্রপাত প্রতিরোধে তাল গাছের গুরুত্ব বিবেচনায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শুরু হয়েছে তালের চারা রোপণ কর্মসূচি। 

উপজেলা কৃষি প্রণোদনা পূর্নবাসন কর্মসূচির আওতায় নবীনগর উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রাধিকা-শিবপুর ও মহেশ-বড়াইল সড়কপথে একযোগে ২০০টি তালের চারা রোপণ করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসানউল্লাহ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম মজুমদার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরিমল চন্দ্র দত্ত, উপসহকারী কৃষি অফিসার নূর নবী, ফারুক আহমেদ, জাহিদুল ইসলাম প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম জানান, “তাল গাছ আমাদের পরিবেশের বন্ধু। এটি মাটির ক্ষয় রোধ করে, ছায়া দেয় এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, তালগাছ বজ্রপাত প্রতিরোধে সহায়ক। উঁচু ও এককভাবে অবস্থানকারী তালগাছ বজ্রপাতের ঝুঁকি হ্রাস করে।” তিনি আরও জানান, রোপণের পাশাপাশি চারাগুলোর সুরক্ষার জন্য যথাযথভাবে বেড়া স্থাপন করা হয়েছে। বর্ষা মৌসুমে সরকারের পাশাপাশি স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেও তালের চারা রোপণের আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী জানান, “তাল রোপণের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় আরও একটি উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের প্রণোদনার আওতায় নবীনগর উপজেলার ১৭০০ জন শিক্ষার্থীর মাঝে চারটি করে ফলদ ও ঔষধি গাছের চারা (নিম, বেল, জাম, কাঠাল) বিতরণ করা হবে।”

উল্লেখ্য, পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ নবীনগরে জনসচেতনতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


স্বদেশ প্রতিদিন /কেআইকে


আরও সংবাদ   বিষয়:  নবীনগর   বজ্র   প্রতিরোধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close