বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
কুয়েটে ভিসি নিয়োগ-বেতন ভাতার দাবিতে কর্মচারীদের মানববন্ধন
খুলনা ব্যুরো
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৪:১৪ পিএম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে দ্রুত ভাইস চ্যান্সেলর নিয়োগ, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন বন্ধ একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রমের অবসান এবং বেতন ভাতাসহ নানা দাবিতে মানববন্ধন করেছেন কুয়েট কর্মচারী সমিতি।

আজ বুধবার (৯ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের দূর্বার বাংলা পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন কর্মচারী সমিতির সভাপতি এরশাদ আলী।

সমিতির সাধারণ সম্পাদক মো. হাসিব সরদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জালাল মুন্সি, সাবেক সভাপতি মো. ইমদাদ মোড়ল, সাংগঠনিক সম্পাদক মো. সম্রাট কাজী, সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার খান, সহ-সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি আসাদ মোড়ল, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবীব, সভাপতি মো. রোকনুজ্জামান প্রমূখ।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের দাবি আদায় না হলে রাজপথে আন্দোলনসহ কর্মবিরতি পালনের কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।’

মানববন্ধন বক্তারা কুয়েটের এই দুর্ভিক্ষ থেকে পরিত্রাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং ইউজিসিকে দ্রুত সমস্যার সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ, গত ফেব্রুয়ারী মাস থেকে কুয়েটে অচলাবস্থা চলছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কুয়েট     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close