বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সন্তান খাঁচায় ভরে ভিক্ষা করছেন মা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৩:১২ পিএম আপডেট: ০৯.০৭.২০২৫ ৪:১৯ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কবি সুকান্ত ভট্টাচার্য তার ‘হে মহাজীব’ কবিতায় বলেছিলেন, “ক্ষুধার রাজ্যে পৃথিবী-গদ্যময়, পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি।” এই দৃশ্য যেনো তারই অন্যতম জ্বলন্ত এক নিদর্শন।

তিন যমজ শিশুকে লোহার খাঁচার ভিতরে নিয়ে রাস্তায় নেমেছেন এক অসহায় মা। তার সঙ্গে হাঁটছে সাড়ে তিন বছরের আরেকটি শিশু। চার সন্তানের মা জান্নাত বেগম ঠাকুরগাঁও সদরের রাস্তায় রাস্তায় ভিক্ষা করছেন। চোখে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে তিনি দ্বারে দ্বারে ঘুরছেন দুমুঠো খাবারের সন্ধানে। ১৩ মাস বয়সি তিন যমজ শিশু আবদুল্লাহ, আমেনা ও আয়েশা। তাদের চেয়ে প্রায় আড়াই বছরের বড় মরিয়ম। অবুঝ চার সন্তানকে নিয়ে জীবনের অথৈ সাগর পাড়ি দিচ্ছেন জান্নাত বেগম।


তিনি জানান, বছরপাঁচ আগে ঢাকায় তার বিয়ে হয় হাবিলের সঙ্গে। বিয়ের পর ঠাকুরগাঁও চলে আসেন স্বামীর সঙ্গে। তার বাবার বাড়ি ময়মনসিংহে। কিছুদিন সংসার ভালোই চলছিল। প্রথমে এক কন্যাসন্তানের পর যমজ তিন সন্তানের মা হন জান্নাত বেগম। এরপরই তার জীবনে নেমে আসে মহাবিপদ। সন্তান, স্ত্রীকে ছেড়ে চলে যান হাবিল। এরপর থেকেই চার শিশুসন্তানকে নিয়ে বিপাকে পড়েন এই অসহায় মা।

তিনি আরো জানান, সন্তানদের জন্য অনেক ভেবে বেঁচে থাকার একটা উপায় বের করেন। তিনি চলে যান কামারের দোকানে। তাদের বলে দুটি চাকা লাগানো একটি লোহার খাঁচা বানিয়ে নেন। সেই খাঁচার ভিতর তিন শিশুকে নিয়ে বেরিয়ে পড়েন ভিক্ষাবৃত্তিতে।

জান্নাত বেগম বলেন, “আমি সাহায্য তুলে দিনযাপন করছি। যা অপমানের, লজ্জার। এ ছাড়া আমার তো কোনো উপায় নাই। বাসাবাড়িতে কাজের প্রস্তাব পাইছি। কিন্তু ছোট ছোট বাচ্চা, কার কাছে রেখে যাব?’’

সন্তানের প্রতি মায়ার কাছে হার মেনেছে টাকার লোভ। তার পরও জীবনযুদ্ধে হার মানেননি জান্নাত বেগম। তিনি বলেন,  “চার পোলা-মাইয়া নিয়া তো আর হাঁটা যায় না। তাই গাড়ি বানাইছি। বিভিন্ন সময় অনেকেই সন্তানদের কিনে নিতে লাখ লাখ টাকার প্রস্তাব দিছে। আমি রাজি হই নাই।’’


স্বদেশ প্রতিদিন/আইএমএস







আরও সংবাদ   বিষয়:  সন্তান   খাঁচা   ভিক্ষা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close