মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
প্রতিরক্ষা সচিব পরিচয়ে প্রতারণা, সতর্ক করল আইএসপিআর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ১১:১৪ AM

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব পরিচয়ে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অনৈতিক সুবিধা দাবি ও প্রতারণার আশ্রয় নেওয়া হচ্ছে। জনসাধারণকে এ বিষয়ে প্রতারিত না হয়ে সতর্ক থাকার অনুরোধ করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (৮ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছে।

আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনের ছবি ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে একাধিক মুঠোফোন নম্বর (০১৩৩৭-৪০৯৩১৮, ০১৩৩৯-০৫৪০০৮) ও হোয়াটসঅ্যাপ আইডি থেকে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অনৈতিক সুবিধা দাবি ও প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে।

এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ প্রতিরক্ষা সচিবের নামে এ ধরনের প্রতারণা করতে চাইলে ভুক্তভোগীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  আইএসপিআর   প্রতিরক্ষা   প্রতারণা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close