বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মালয়েশিয়া থেকে ফেরত আসা কেউ জঙ্গি নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ১২:১৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, মালয়েশিয়া থেকে যাদের দেশে ফেরত পাঠানো হয়েছে, তারা কেউই জঙ্গি নন। ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

রোববার (৬ জুলাই) বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “মালয়েশিয়া থেকে যেসব তিনজন ব্যক্তি দেশে ফিরেছেন, তারা কোনোভাবেই জঙ্গি নন। তাদের বিরুদ্ধে দেশে জঙ্গিবাদের কোনো সম্পৃক্ততার প্রমাণ নেই। মূলত ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদের ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সরকার।”

তিনি আরও বলেন, “বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই। গত ১০ মাসেও কোনো ধরনের জঙ্গি তৎপরতার তথ্য পাওয়া যায়নি। আমরা সজাগ রয়েছি এবং নিরাপত্তা বাহিনীগুলোও প্রস্তুত রয়েছে।”

কার্গো ভিলেজ পরিদর্শন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের কর্মবিরতির কারণে বিমানবন্দরের রপ্তানি কার্যক্রম কিছুটা ব্যাহত হয়। কী পরিমাণে বাধাগ্রস্ত হয়েছে এবং এখন সেই কার্যক্রম পুরোপুরি সচল কিনা, তা সরেজমিনে দেখতে এই পরিদর্শন করা হয়েছে। এটি ছিল একটি সাধারণ পরিদর্শন, কোনো আনুষ্ঠানিকতা ছিল না বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, “আমাদের নতুন এক্সপোর্ট টার্মিনালে একটি বড় সুবিধা থাকবে—যদি কোনো কারণে পণ্য রপ্তানি না হয়, তা হলে সেই পণ্য কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা যাবে। বর্তমানে এমন সুবিধা না থাকায় পণ্য আটকে গেলে তা সংরক্ষণের সুযোগ থাকে না।”

স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে এবং বিদেশ থেকে ফেরত আসা কোনো নাগরিকের বিরুদ্ধে এখন পর্যন্ত জঙ্গি সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয়ে নজরদারি চালিয়ে যাচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  মালয়েশিয়া   স্বরাষ্ট্র উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close