মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
আবারও গ্রেফতার ‘টুন্ডা বাবু’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৪:০৮ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের ‘কব্জিকাটা গ্রুপ’ এর অন্যতম প্রধান সহযোগী মো. বাবু খান ওরফে টুন্ডা বাবুকে আবারও গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-২ এর অতিরক্তি ডিআইজি খালিদুল হক হাওলাদার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সম্প্রতি জামিন পেয়ে সে আবার সন্ত্রাস, মাদক ব্যবসা ও কিশোর গ্যাং পরিচালনায় যুক্ত হয়ে পড়ে। তাকে নড়াইল জেলা থেকে গ্রেফতার করা হয়।’

র‍্যাব জানায়, কব্জিকাটা গ্রুপের প্রধান আনোয়ার ও তার প্রধান সহযোগী টুন্ডা বাবুকে গ্রেফতারের পর ওই এলাকায় কিছুদিন ছিনতাইসহ সন্ত্রাস কমেছিল। জামিন পেয়ে বাবু আবার অপরাধমূলক কর্মকান্ড শুরু করে। তাই অভিযান চালিয়ে তাকে আবারও গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, গত ২৯ জুন আদাবর থানা এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে মাদক ব্যবসায়ী রাজুকে টুন্ডাবাবু ও তার সহযোগীরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় হওয়া মামলায় তাকে ফের গ্রেফতার করা হলো। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টির বেশ মামলা রয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ‘কব্জিকাটা গ্রুপ   ‘টুন্ডা বাবু’   মোহাম্মদপুর   গ্যাং  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close